সবার মতো আপনিও এই ভুল করে নিজের স্মার্টফোনের ক্ষতি ডেকে আনছেন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 ডিসেম্বর 2018 11:24 IST
হাইলাইট
  • তবে গড়ে প্রত্যেক ভারতবাসীর ফোনে 51টি করে অ্যাপ থাবে
  • ভারতবাসী নিজের স্মার্টফোনে 5টি থেকে 207টি অ্যাপ ইনস্টল করেন
  • গড়ে মাত্র 24টি অ্যাপ ব্যবহার করেন একজন ভারতবাসী

ভারতবাসী নিজের স্মার্টফোনে 5টি থেকে 207টি অ্যাপ ইনস্টল করেন। তবে গড়ে প্রত্যেক ভারতবাসীর ফোনে 51টি করে অ্যাপ থাকে। বুধবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।

তবে ভারতবাসী নিজের ফোনে ইনস্টল করা সব অ্যাপ ব্যবহার করেন না। গড়ে 51টি অ্যাপ ইনস্টল করলেও গড়ে মাত্র 24টি অ্যাপ ব্যবহার করেন ভারতবাসী। সম্প্রতি টেকনোলজি রিসার্চ কনসাল্টিং ফার্ম techARC এর সমীক্ষার রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

Advertisement

ফোনে এত অপ্রয়জনীয় অ্যাপ যেমন ফোনের ব্যাটারি অযথা নষ্ট করে তেমনি কমে যায় ফোনের পারফর্মেন্স। এছাড়াও আসুরক্ষিত অ্যাপ ফোনে অকারনে ডেকে আনতে পারে ম্যালওয়্যার।

ভারতবাসী সারাদিনে মোট স্মার্টফোন ব্যবহারের 76 শতাংশ সোশ্যাল অ্যাপ। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতবাসীর ফোনে জনপ্রিয় হয়েছে মোবাইল গেম। ভারতের 70 শতাংশ স্মার্টফোন গ্রাহক দিনে অন্তত একবার নিজের স্মার্টফোনে গেম খেলেন।

অর্ধেক গ্রাহক ব্যাঙ্কিং অ্যাপ সহ স্মার্টফোন থেকে ডিজিটাল লেনদেন করেন। এছাড়াও জনপ্রিয় হচ্ছে ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলি। সারা ভারতের 1,000 স্মার্টফোন গ্রাহকের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: techARC, Apps
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.