Truecaller-এ নতুন ফিচার যোগ হল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2018 14:11 IST
হাইলাইট
  • ব্লক লিস্ট ম্যানেজের সুবিধার জন্য নতুন ব্লক সেকশান যোগ করল Truecaller
  • Android এ Truecaller (version 9.4.10) এ নতুন এই ফিচার যোগ হয়েছে
  • Windows Phone এ Truecaller বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি

গ্রাহকদের ব্লক লিস্ট ম্যানেজের সুবিধার জন্য নতুন একটি ব্লক সেকশান যোগ করল Truecaller। এছাড়াও নতুন এই আপডেটে SMS সেকশানে বাগ ফিক্স করা হয়েছে। নতুন এই আপডেট রিলিজের সাথেসাথেই Windows Phone এ Truecaller বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। 2015 সালে Windows 10 Mobile এ Truecaller লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি একাধিক কোম্পানি Windows Phone এ তাদের সাপোর্ট বন্ধ করে দিয়েছে। এমনকি Microsoft Windows Phone-এ তাদের অ্যাপের সাপোর্ট বন্ধ করে দিয়েছে। আর এই তালিকায় নতুন সংযোজন Truecaller।

Android এ Truecaller  (version 9.4.10) এ নতুন এই ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে অ্যাপ থেকে খুব সহজেই ব্লক করা কনট্যাক্টগুলি ম্যানেজ করা সম্বব। এছাড়াও SMS এ একটি বাগ ফিক্স করেছে Truecaller।

এই দুটি নতুন ফিচার সহ আপডেটেড এই Truecaller ভার্সান Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপ এ সাইজ 26MB। Android 4.1 বা তার বেশি ভার্সানে এই অ্যাপ ইনস্টল করা সম্ভব।

Android এ নতুন আপডেটের সাথেই Windows Phone এ Truecaller সাপোর্ট তুলে নেওয়ার খবর পাওয়া গিয়েছে। টুইটারে এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও এই টুইটার অ্যাকাউন্টটি কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট কী না তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

যদিও এই প্রতিবেদন লেখার সময় Windows Phone এ Microsoft Store এ Truecaller অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।  গত সপ্তাহে প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রোফাইল ভিজিটারদের দেখানোর ফিচার এনেছিল Truecaller। Chillr এর সাথে হাত মিলিয়ে ভারতে ডিজিটাল পেমেন্টে নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে স্টকহোমের এই কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Truecaller for Android, Truecaller, Windows Phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.