ভারতে iPhone গ্রাহকদের জন্য নতুন ফিচার যোগ করল Truecaller

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2018 13:55 IST
হাইলাইট
  • iPhone অ্যাপ এ একাধিক নতুন ফিচার যোগ করল Truecaller
  • Truecaller অ্যাপএ টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, রিজার্জ করা যাবে
  • ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে টাকা ট্রান্সফারের এই ফিচার লঞ্চ হয়েছে

 

iPhone অ্যাপ এ একাধিক নতুন ফিচার যোগ করল Truecaller। সম্প্রতি iPhone এর Truecaller অ্যাপ এ টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পেমেন্ট, রিজার্জ ফিচার যোগ হয়েছে। শুধুমাত্র ভারতের Truecaller গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। মার্চ মাসে Android এর Truecaller অ্যাপ এ এই ফিচারগুলি যোগ হয়েছিল। এবার iOS এর Truecaller এ 9.12 ভার্সানে এই ফিচারগুলি যোগ হল। কোম্পানি জানিয়েছে BHIM-UPI সার্ভিস ও ভারতে 80 টি বিল পেয়ারের সাথে হাত মিলিয়ে এই ফিচার লঞ্চ করেছে Truecaller।

ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে ভারতে টাকা ট্রান্সফারের এই ফিচার লঞ্চ করেছে Truecaller। Truecaller Pay এর মাধ্যমে একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) তৈরী করা যাবে। যে কোন UPI বেসড সার্ভিসে এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে। যদিও Truecaller দিয়ে টাকা পাঠানোর জন্য ICICI ব্যাঙ্কে টাকা থাকার প্রয়োজন নেই। যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানো যাবে। এর সাথেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই বিল পেমেন্ট অথবা রিচার্জ করা যাবে।

Truecaller অ্যাপ থেকেই Truecaller Pay সার্ভিস ব্যবহার করা যাবে। iOS এ Truecaller অ্যাপ আপডেট করার পরে Truecaller Pay নামে নতুন একটি ট্যাব যোগ হবে। সেখাণে ট্যাপ করে স্ক্রিনের নির্দেশ ফলো করলে Truecaller Pay এ যোগ দেওয়া যাবে।

গত মাসে Chillr অ্যাপ কিনে নিয়েছিল Truecaller, এর সাথেই Truecaller Pay 2.0 লঞ্চের কথা ঘোষনা করা হয়েছিল। Truecaller Pay এর সাথে এই অ্যাপ কে মিলিয়ে মোট 15 কোটি গ্রাহকের কাছে পৌঁছে যেতে চায় Truecaller।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Truecaller
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.