UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 অগাস্ট 2026 17:48 IST
হাইলাইট
  • UPI AutoPay সিস্টেমে বড় পরিবর্তন আসছে
  • একটি UPI অ্যাপ থেকে অন্য অ্যাপে অটোপে ট্রান্সফার করার সুবিধা মিলবে
  • সেপ্টেম্বরে গ্লোবাল ফিনটেক ফেস্টে নতুন নিয়মের ঘোষণা হতে পারে

UPI AutoPay is mainly used for subscriptions, SIPs and loan repayments

Photo Credit: Paytm

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI AutoPay ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়ম চালু হলে ব্যবহারকারীরা একটি ইউপিআই অ্যাপ থেকে অন্য আরেকটি অ্যাপে সহজে অটোপে পোর্ট বা ট্রান্সফার করতে পারবেন। বর্তমানে ইউপিআই অটোপে ম্যান্ডেট বদলাতে গেলে আগের অ্যাপে ম্যান্ডেট বাতিল করে নতুন প্ল্যাটফর্মে পুনরায় সেটআপ করতে হয়। তবে প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক চালু হলে অটোপে বাতিল বা নতুন করে তৈরির বদলে এক ইউপিআই অ্যাপ থেকে অন্য অ্যাপে সরানো যাবে। সেপ্টেম্বরে মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টে UPI-এর নতুন ফিচার নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে।

UPI AutoPay এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ট্রান্সফারের সুবিধা আসছে

2020 সালে ইউপিআই অটো-পে সিস্টেম চালু করেছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনসিপিআই (NPCI)। এই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসের নির্দিষ্ট একটি তারিখে টাকা কেটে নেওয়া হয়। ফলে প্রত্যেক মাসে ম্যানুয়ালি টাকা জমা করতে হয় না। শুধু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখতে হয়। পেমেন্টের কথা ভুলে গেলেও সমস্যা হয় না। এটি নিজে থেকেই টাকা কাটে।

Advertisement

সিস্টেমটি ওটিটি সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল, জীবনবিমার প্রিমিয়াম, এসআইপি, এবং লোন রিপেমেন্টের মতো রিকারিং পেমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এর মূল সমস্যা হল প্রথম যে অ্যাপ অটোপে চালু করে বিল বা সাবস্ক্রিপশনের টাকা মেটানো হয়, যতদিন ম্যান্ডেট ক্যানসেল না করা হয়, সেই অ্যাপ থেকেই টাকা ডেবিট হতে থাকে। মিন্টের প্রতিবেদন অনুসারে, নতুন নিয়মে এই ব্যবস্থা চিরতরে বদলে যাচ্ছে।

আপনার যদি ফোন পে-তে ইউপিআই অটোপে চালু থাকে, তাহলে সেটি গুগল পে বা পেটিএমে ট্রান্সফার করতে পারবেন। ফলে ফোন পে-র অটোপে বন্ধ করে নতুন অ্যাপে পুনরায় সেটআপ করার ঝামেলা থাকবে না। গ্রাহকরা তাদের ইউপিআই পিন ব্যবহার করে অটোপে পোর্ট করতে পারবেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অটোপে যুক্ত ছিল, অন্য অ্যাপে ট্রান্সফারের পরেও সেই একই অ্যাকাউন্ট লিঙ্কড থাকবে। অর্থাৎ, ব্যবহারকারী প্রথমবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অনুমতি দিয়েছিলেন, ভবিষ্যতে সেটা থেকেই পেমেন্ট ডেবিট হবে।

Advertisement

মার্চেন্ট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও নতুন ব্যবস্থা সুবিধার হতে চলেছে। জানা গিয়েছে, তাদেরকে ম্যান্ডেট অন্য কোনও ব্যাঙ্ক অথবা পেমেন্ট গেটওয়েতে ট্রান্সফার করার সুযোগ দেওয়া হতে পারে। সেপ্টেম্বর 8 থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হওয়া গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এ নতুন সিস্টেম ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: NPCI, UPI AutoPay Mandates, UPI, PhonePe, Google Pay, Paytm
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.