NPCI একটি নতুন UPI প্রযুক্তি তৈরি করছে, যেখানে গ্রাহক এবং দোকানদার উভয়ের ডিভাইসে ইন্টারনেট সংযোগ না থাকলেও পেমেন্ট করা সম্ভব হবে।
Photo Credit: Paytm
NPCI is developing a new NFC-based offline UPI feature
অনলাইনে লেনদেন ইন্টারনেট ছাড়া সম্পন্ন হওয়া মুশকিল। কেনাকাটার পর দোকানে টাকা মেটাতে গিয়ে যদি দেখেন ফোনের ডেটা শেষ হয়ে গিয়েছে, তাহলে বিড়ম্বনার অন্ত থাকে না। তবে বিনা ইন্টারনেটেও UPI-এর মাধ্যমে লেনদেন করা যায়। কিন্তু তার জন্য কোড মনে রাখার পাশাপাশি, কিছু ধাপ অনুসরণ করতে হয়। তাই প্রক্রিয়াটি আরও সহজ করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) একটি নতুন ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) প্রযুক্তি তৈরি করছে। নতুন ব্যবস্থায় গ্রাহক এবং দোকানদার, উভয়ের ডিভাইসে ইন্টারনেট সংযোগ না থাকলেও পেমেন্ট করা সম্ভব হবে।
বিজনেস স্ট্যান্ডার্ডসের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত ব্যবস্থাটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি (NFC) প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এনএফসি-সমর্থিত স্মার্টফোন অফলাইন POS টার্মিনালে ট্যাপ করে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত টাকাপয়সা লেনদেন করা যাবে। মূলত যেখানে ইন্টারনেট সংযোগ নেই বা অত্যন্ত দুর্বল, সেই ধরনের জায়গার কথা মাথায় রেখে ফিচারটি আনা হচ্ছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, এনপিসিআই চলতি বছর থেকে শীর্ষস্থানীয় নির্মাতাদের তৈরি পয়েন্ট অফ সেলস যন্ত্র সার্টিফাই করা শুরু করবে। ব্যবহারকারীদের প্রথমে ইন্টারনেট থাকা অবস্থায় তাদের ডিভাইসে ইউপিআই লাইট ওয়ালেটে টাকা যোগ (লোড) করতে হবে। তারপর বিনা ইন্টারনেটে সেই ইউপিআই লাইট ব্যালেন্স ব্যবহার করে অফলাইন পিওএস মেশিনে পেমেন্ট করা যাবে।
নতুন ব্যবস্থায় UPI পিন দেওয়ার প্রয়োজন হবে না বা কোনও কোড মনে রাখতে হবে না। অফলাইনে পেমেন্ট নেওয়ার জন্য পিওএস মেশিন নির্মাতাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ছাড়পত্র নিতে হবে। জানিয়ে রাখি, পয়েন্ট অফ সেল টার্মিনালে সাধারণত ক্রেডিট, ডেবিট, প্রিপেইড কার্ড, ও মোবাইল ওয়ালেট থেকে পেমেন্ট করা যায়।
প্রস্তাবিত ব্যবস্থায় ইন্টারনেট ছাড়াই যন্ত্রটি লেনদেন অনুমোদেনের তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করবে। পরে ইন্টারনেট ফিরে এলে সেই তথ্য সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়ে লেনদেনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি UPI প্ল্যাটফর্মের জন্য NFC-ভিত্তিক একটি নতুন পেমেন্ট ব্যবস্থা। পিওএস টার্মিনাল অফলাইন থাকলেও 2,000 টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে।
ব্যাঙ্ক ও থার্ড পার্টি UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ইতিমধ্যেই প্রযুক্তিটি নিজেদের অ্যাপে সংযোজনের কাজ শুরু করেছে। তবে এই সুবিধা কবে চালু করা হবে, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, 2026 সালের জুন মাসে UPI-এর মাধ্যমে ভারতে 2,272 কোটি লেনদেন সম্পন্ন হয়েছে। এই লেনদেনের মোট আর্থিক মূল্য ছিল 28.92 লক্ষ কোটি টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications