WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 মার্চ 2026 17:46 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ার 15 মিনিটের মধ্যে চ্যাট মুছে যাবে
  • ভিউ ওয়ান্সের মতো সাধারণ টেক্সট মেসেজের ক্ষেত্রেও একইরকম সুবিধা আসছে
  • রিড রিসিপ্ট অফ করে রাখলেও আফটার রিডিং ফিচার কাজ করবে

WhatsApp is working on a new “After Reading” disappearing message feature

Photo Credit: Pixabay/antonbe

WhatsApp-এর ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও বা ভয়েস নোট পাঠালে, তা একবার দেখা হয়ে গেলে আর খোলা যায় না। সংস্থা এবার সাধারণ টেক্সট মেসেজের ক্ষেত্রেও অনেকটা একইরকম সুবিধা চালু করতে চলেছে। প্রাইভেসি আরও উন্নত করতে আফটার রিডিং (After Reading) নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন ওই মেসেজিং অ্যাপ। এটি চালু করলে যে কোনও মেসেজ পড়ার কিছুক্ষণ পর নিজে থেকেই উভয় পক্ষের চ্যাট থেকে অদৃশ্য বা ডিলিট হয়ে যাবে। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা (Beta) সংস্করণে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে।

হোয়াটসঅ্যাপে আসছে আফটার রিড ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetaInfo সর্বপ্রথম আফটার রিডিং বৈশিষ্ট্যের অস্তিত্ব প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপে অবশ্য অনেক আগেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু হয়েছে, যার মাধ্যমে 24 ঘন্টা, 7 দিন, বা 90 দিনের টাইমার সেট করা যায়। ওই সময়সীমা পেরোলেই বার্তা দুই পক্ষের চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

তবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ OTP, ভেরিফিকেশন কোড, ও ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করার জন্য উপযুক্ত নয়। এই সম্পর্কিত চ্যাট দ্রুত মুছে যাওয়া জরুরি, যাতে প্রাইভেসি ঝুঁকির মুখে না পড়ে। তাই হোয়াটসঅ্যাপ আফটার রিডিং ফিচারের মাধ্যমে আরও নিয়ন্ত্রিত ও স্মার্ট পদ্ধতি চালু করছে।

নতুন ফিচারে প্রেরক ও প্রাপকের জন্য 15 মিনিটের উইন্ডো থাকবে। মেসেজ পড়া হয়ে গেলে 15 মিনিটের মধ্যে দুই পক্ষের চ্যাট থেকে বার্তা নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। আবার যদি মেসেজ খোলা না হয়, তাহলে 24 ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারীরা ফিচারটি একটি নির্দিষ্ট চ্যাট বা সবার সঙ্গে করা চ্যাটে সক্রিয় করতে পারবে।

রিপোর্টে বলা হয়েছে, চালাকি করে রিড রিসিপ্ট অফ করে রাখলেও নতুন ফিচার কাজ করবে। অর্থাৎ ব্লু টিক বন্ধ থাকলেও কখন আফটার মেসেজ পড়া হয়েছে, তা বুঝতে পারবে হোয়াটসঅ্যাপ। সেই অনুযায়ী 15 মিনিটের টাইমার চালু হয়ে যাবে। WhatsApp beta for Android 2.26.12.2 আপডেটে ফিচারটিকে শনাক্ত করা গিয়েছে। আশা করা যায়, সংস্থা নতুন আপডেট শীঘ্রই ধাপে ধাপে ইউজারদের কাছে পৌঁছে দেবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের উপরেও কাজ করছে। এটি ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমাবে। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার এবং স্পষ্ট অডিও শুনতে পাবেন। এটি যে কোনও সময় অন ও অফ করে রাখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.