নোটিফিকেশানে বিপ্লব নিয়ে এল WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 সেপ্টেম্বর 2018 13:19 IST
হাইলাইট
  • নোটিফিকেশানে ছবি দেখানো শুরু করল WhatsApp
  • শুধুমাত্র Android 9 Pie অপারেটিং সিস্টেমে এই ফিচার কাজ করবে।
  • GIF ও ভিডিওতে কাজ করবে না এই ফিচার

নতুন অ্যানড্রয়েড ভার্সানে নোটিফিকেশানে ছবি দেখানো শুরু করল WhatsApp।

Photo Credit: Android Police

ইতিমিধ্যেই সব Pixel ফোনে পৌঁছে গিয়েছে Android 9.0 Pie আপডেট। নতুন অ্যানড্রয়েড ভার্সানে নোটিফিকেশানে ছবি দেখানো শুরু করল WhatsApp। এর আগেও ইনিলাইন ইমেজ পরীক্ষা করছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। কিন্তু নতুন এই ফিচারে নোটিফিকেশানে  ছবি এক্সপ্যান্ড বা কলাপ্স করা যাবে।  আপাতত WhatsApp বিটা গ্রাহকরা এই ফিচার পরীক্ষা করছেন। এর সাথেই এই বিটা আপডেটে নতুন বিস্কুট স্টিকার প্যাক যোগ করেছে WhatsApp।

Android Police এ প্রথম এক রিপোর্টে নতুন এই ফিচারের কথা প্রাশিত হয়েছে। তবে শুধুমাত্র Android 9 Pie অপারেটিং সিস্টেমে এই ফিচার কাজ করবে। এই ফিচারে নোটিফিকেশানে যে কোন ছবি একপ্যান্ড বা কলাপ্স করা যাবে। নোটিফিকেশানে মেসেজের বাকি অংশ আগের মতোই দেখা যাবে। তবে GIF ও ভিডিওতে কাজ করবে না এই ফিচার। আগের মটই নোটিফিকেশানে একটি আইকন দিয়ে জানিয়ে দেওয়া হবে GIF বা ভিডিও নোটিফিকেশানের কথা।

Advertisement

এই  রিপোর্টে  জানানো হয়েছে শুধুমাত্র Android 9.0 Pie অপারেটিং সিস্টেমেই এই ফিচার কাজ করবে। এই মুহুর্তে বাজারে থাকা প্রায় সব ফোনেই Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলে। আপনার ফোনে Android 9.0 Pie আপডেট না পৌঁছালে এই ফিচার ব্যবহার থেকে বঞ্চিত থেকে যাবেন।

অন্য এক রিপোর্টে জানানো হয়েছে WhatsApp এ নতুন আপডেটে বিস্কুট স্টিকার প্যাক যোগ হয়েছে। ইতিমধ্যেই অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এবার WhatsApp এও পা রাখল জনপ্রিয় এই স্টিকার প্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.