WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অক্টোবর 2025 14:09 IST
হাইলাইট
  • WhatsApp সাধারণ ইউজারদের কভার ফটো আপলোড করার সুবিধা দেবে
  • ফেসবুক, লিঙ্কডইনের মতো কভার ফটো প্রোফাইল ছবির উপরে থাকবে
  • কভার ছবি কে কে দেখতে পাবে আর কে নয় তা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করা যাবে

WhatsApp to Soon Let Users Upload a Cover Photo

Photo Credit: WABetainfo

ফেসবুক, লিঙ্কডইন, এক্স (সাবেক টুইটার)-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল ফটোর উপরে কভার ফটো যোগ করার সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়। এবার একই ফিচার পেতে চলেছে WhatsApp। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি খুব শীঘ্রই সবার জন্য কভার ফটো আপলোড করার সুবিধা আনতে চলেছে। এটি প্রোফাইল ফটোর (ডিপি) ঠিক উপরে দেখা যাবে। প্রোফাইল ছবি এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সহজে চিনতে সাহায্য করেছে। এবার ফেসবুকের মতো কভার ফটোয় প্রিয় উক্তি বা পছন্দের জায়গার ছবি দিয়ে নিজেদের রুচির ব্যাপারেও জানাতে পারবেন তারা। WhatsApp ইতিমধ্যেই আসন্ন ফিচারটি নিয়ে পরীক্ষা শুরু করেছে।

WhatsApp প্রোফাইলে কভার ফটো যোগ করার সুবিধা আসছে

অফিসের আলোচনা হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা — হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। সংস্থাও ব্যবহারকারীদের খুশি করতে নিত্যনতুন ফিচার এনেই চলেছে। কভার ফটো সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে। WABetainfo এর প্রতিবেদন থেকে জানা গেছে, Android ফোনের জন্য অ্যাপটির 2.25.32.2 বিটা ভার্সনে ফিচারটি নিয়ে কাজ চলছে। এটি রোলআউট হলে ইউজাররা নিজেদের প্রোফাইলে কভার ফটো আপলোড করতে পারবে।

ফোনের গ্যালারি থেকে পছন্দের যে কোনও ছবি বেছে নিয়ে কভারে সেটআপ করা যাবে। ফেসবুক, এক্স, বা লিঙ্কডইনের মতো কভার ফটো প্রোফাইল ছবির উপরে অবস্থান করবে। অ্যাপে কভার ফটো কেমন দেখতে হবে, তার ছবিও প্রকাশ হয়েছে। এটি ডিপি-র তুলনায় অনেক বড় এবং চওড়া। প্রোফাইল ফটোর মতো আপনার কভার ছবি কে কে দেখতে পাবে আর কে নয়, সেটা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা মিলবে।

'এভরিওয়ান' (সবাই) নির্বাচন করলে, কভার ফটোটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে, এমনকি যারা আপনার পরিচিতি তালিকায় নেই তারাও। 'মাই কনট্যাক্টস' করে রাখলে, শুধুমাত্র ফোনের কনট্যাক্টে যে যে নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবে। আর 'নোবডি' করলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। জানিয়ে রাখি, বর্তমানে শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা কভার ফটো আপলোড করার সুবিধা পেয়ে থাকেন।

প্রসঙ্গত, গ্রাহক পরিষেবার কাজে ব্যবহৃত AI বট ছাড়া হোয়াটসঅ্যাপে অন্যান্য সমস্ত চ্যাটবট নিষিদ্ধ ঘোষণা করেছে মেটা। আগামী বছর জানুয়ারি থেকে চ্যাটজিপিটি সহ যে সব জেনারেটিভ AI মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে, জটিল বিষয়ের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন কাজে লাগে — তাদের নিষিদ্ধ করা হচ্ছে। ব্যতীক্রম অনলাইন শপিং, ব্যাঙ্ক, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফ্লাইট, এবং চিকিৎসালয়ের মতো প্রতিষ্ঠান। কারণ তারা সংস্থার API ব্যবহার করে AI চ্যাটবটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রাহক পরিষেবা দিচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  2. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  3. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  4. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  5. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  6. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  7. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
  9. OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
  10. 3,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro+ কেনার সুযোগ, 50MP সেলফি ক্যামেরা ও বিশাল ব্যাটারি পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.