WhatsApp গ্রুপে যোগ হল নতুন ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ডিসেম্বর 2018 15:20 IST
হাইলাইট
  • iPhone এর WhatsApp এ পৌঁছে গেল নতুন আপডেট
  • iOS 8.0 বা তার বেশি ভার্সানে নতুন WhatsApp আপডেট করা যাবে।
  • আপডেটের সাইজ 137.5MB

WhatsApp গ্রুপের মধ্যে যোগ হয়েছে কল বাটন

iPhone এর WhatsApp এ পৌঁছে গেল নতুন আপডেট। গত মাসে iOS বিটা ভার্সানের WhatsApp এ এই ফিচার এসেছিল। নতুন এই আপডেটে একটি বাটন ক্লিক করে গ্রুপ কল করা যাবে। এর সাথেই একবারে একাধিক ভয়েস মেসেজ প্লে করার ফিচার যোগ হয়েছে। iOS 8.0 বা তার বেশি ভার্সানে নতুন WhatsApp আপডেট করা যাবে।

নতুন আপডেটে চ্যাট উইন্ডোর মধ্যে গ্রুপের নামের পাশের কল বাটন যোগ হয়েছে। এই বাটনে ক্লিক করে সহজের WhatsApp গ্রুপের মধ্যে ভয়েস বা ভিডিও কল করা যাবে। এই গ্রুপ কল বাটনে ট্যাপ করলে একটি তালিকা খুলে যাবে। এই তালিকায় গ্রুপের সব সদস্যকে দেখা যাবে। যাদেরকে গ্রুপ কলে নিতে চান তাঁদের সিলেক্ট করে কল বাটনে ক্লিক করলেই গ্রুপ কল শুরু হয়ে যাবে।

 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

গ্রুপে যে সব সদস্যের নম্বর আপনার ফোনে সেভ করা আছে শুধুমাত্র সেই সব গ্রাহককে গ্রুপ কলে নিতে পারবেন। এছাড়াও একটি কলে তিনজনের বেশি গ্রাহককে নেওয়া যাবে না। আপাতত শুধুমাত্র iOS গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

Advertisement

Android গ্রাহকদের এই ফিচার ব্যবহারে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই Android বিটা ভার্সানে এই ফিচার দেখা গেলেও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি।  নতুন এই ফিচার ব্যবহারের জন্য iOS গ্রাহকদের App Store থেকে WhatsApp আপডেট করতে হবে। নতুন এই আপডেটের সাইজ 137.5MB।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.