WhatsApp গ্রুপে যোগ হল নতুন ফিচার

নতুন আপডেটে চ্যাট উইন্ডোর মধ্যে গ্রুপের নামের পাশের কল বাটন যোগ হয়েছে। এই বাটনে ক্লিক করে সহজের WhatsApp গ্রুপের মধ্যে ভয়েস বা ভিডিও কল করা যাবে। এই গ্রুপ কল বাটনে ট্যাপ করলে একটি তালিকা খুলে যাবে।

WhatsApp গ্রুপে যোগ হল নতুন ফিচার

WhatsApp গ্রুপের মধ্যে যোগ হয়েছে কল বাটন

হাইলাইট
  • iPhone এর WhatsApp এ পৌঁছে গেল নতুন আপডেট
  • iOS 8.0 বা তার বেশি ভার্সানে নতুন WhatsApp আপডেট করা যাবে।
  • আপডেটের সাইজ 137.5MB
বিজ্ঞাপন

iPhone এর WhatsApp এ পৌঁছে গেল নতুন আপডেট। গত মাসে iOS বিটা ভার্সানের WhatsApp এ এই ফিচার এসেছিল। নতুন এই আপডেটে একটি বাটন ক্লিক করে গ্রুপ কল করা যাবে। এর সাথেই একবারে একাধিক ভয়েস মেসেজ প্লে করার ফিচার যোগ হয়েছে। iOS 8.0 বা তার বেশি ভার্সানে নতুন WhatsApp আপডেট করা যাবে।

নতুন আপডেটে চ্যাট উইন্ডোর মধ্যে গ্রুপের নামের পাশের কল বাটন যোগ হয়েছে। এই বাটনে ক্লিক করে সহজের WhatsApp গ্রুপের মধ্যে ভয়েস বা ভিডিও কল করা যাবে। এই গ্রুপ কল বাটনে ট্যাপ করলে একটি তালিকা খুলে যাবে। এই তালিকায় গ্রুপের সব সদস্যকে দেখা যাবে। যাদেরকে গ্রুপ কলে নিতে চান তাঁদের সিলেক্ট করে কল বাটনে ক্লিক করলেই গ্রুপ কল শুরু হয়ে যাবে।

 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

whatsapp for iphone group calling button gadgets 360 WhatsApp

গ্রুপে যে সব সদস্যের নম্বর আপনার ফোনে সেভ করা আছে শুধুমাত্র সেই সব গ্রাহককে গ্রুপ কলে নিতে পারবেন। এছাড়াও একটি কলে তিনজনের বেশি গ্রাহককে নেওয়া যাবে না। আপাতত শুধুমাত্র iOS গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।whatsapp iphone new group call shortcut gadgets 360 WhatsApp

Android গ্রাহকদের এই ফিচার ব্যবহারে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই Android বিটা ভার্সানে এই ফিচার দেখা গেলেও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি।  নতুন এই ফিচার ব্যবহারের জন্য iOS গ্রাহকদের App Store থেকে WhatsApp আপডেট করতে হবে। নতুন এই আপডেটের সাইজ 137.5MB।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »