গ্রাহকের গোপনীয়তায় আপোষ নয়! কড়া নিয়ম নিয়ে এল WhatsApp

গ্রুপের গোপনীয়তা সেটিংস আরও কড়া করল WhatsApp। এবার কোন ব্যক্তি আপনাকে নতুন WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন তা ঠিক করে দেওয়া যাবে।

গ্রাহকের গোপনীয়তায় আপোষ নয়! কড়া নিয়ম নিয়ে এল WhatsApp

গ্রাহকের গোপনীয়তা সুরক্ষিত রাখতে তিনটি নতুন অপশন যোগ হয়েছে

হাইলাইট
  • গ্রুপের গোপনীয়তা কড়া করল WhatsApp
  • আপনার অনুমতি ছাড়া নতুন গ্রুপে অ্যাড করা যাবে না
  • তিনটি নতুন সেটিংস যোগ হয়েছে
বিজ্ঞাপন

পকেট থেকে ফোন বার করে বুঝতে পারলেন নিজের অজান্তেই আরও একটি নতুন WhatsApp গ্রুপের সদস্যপদ পেয়েছেন। আমাদের সবার জীবনেই কম বেশি এই ঘটনা ঘটেছে। এই সমস্যা থেকে রেহাই দিতে গ্রুপের গোপনীয়তা সেটিংস আরও কড়া করল WhatsApp। এবার কোন ব্যক্তি আপনাকে নতুন WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন তা ঠিক করে দেওয়া যাবে। সম্প্রতি বিটা আপডেটে এই ফিচার যোগ হয়েছিল। কয়েক দিনের মধ্যেই স্টেবেল ভার্সানে পৌঁছল নতুন ফিচারটি।

নতুন প্রাইভেসি সেটিংস এনেবেল করতে WhatsApp ওপেন করে Settings > Account > Privacy > Groups সিলেকট করতে হবে। এখানে মোট তিনটি অপশন পাবেন। “Everyone” সিলেক্ট করলে যে কোন WhatsApp গ্রাহক আপনাকে নতুন গ্রুপে যোগ করাতে পারবেন। “My Contatcs” সিলেক্ট করলে একই কাজ আপনার কনট্যাক্টের যে কোন WhatsApp গ্রাহক করতে পারবেন।

whatsapp

তিন নম্বর অপশনটি হল “My Contacts Except”। এখানে আপনি যে কনট্যাঙ্কটগুলি সিলেক্ট করবেন সেই গ্রাহক ছাড়া কনট্যাক্টের বাকি সবাই আপনাকে নতুন গ্রুপে অ্যাড করতে পারবেন। আপনি যদি সব কনট্যাক্ট সিলেক্ট করেন তবে আর কেউ আপনাকে আপনার সম্মতি ছাড়া নতুন WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন না।

সম্প্রতি Android গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা নিয়ে এসেছিল WhatsApp। চলতি বছর ফেব্রুয়ারি মাসে iOS গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছেছিল। এবার Android গ্রাহকরাও বায়োমেট্রিক পদ্ধতিতে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন।

এবার থেকে Android গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। একবার আনলক করার কত সময় পর তা আবার লক হয়ে যাবে ঠিক করে নেওয়া যাবে। আনলক করার সাথে সাথে যেমন আবার লক হয়ে যাওয়ার অপশন থাকবে, তেমনই থাকবে 1 মিনিট অথবা 30 মিনিট পরে নিজে থেকেই লক হওয়ার অপশন থাকবে।

Android গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে Settings > Account > Privacy > Fingerprint lock এ গিয়ে ‘Unlock with fingerprint option' সিলেক্ট করতে হবে। শীঘ্রই গোটা বিশ্বের সব Android গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

আরও পড়ুন:

WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?

ইনস্টাগ্রামে এক পোস্টে কত রোজগার করেন বিরাট, প্রিয়াঙ্কা?

স্মার্টফোনে নেশাগ্রস্ত? আসক্তি কমানোর উপায় নিয়ে এল Google

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »