WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?

অনেক দিন ধরেই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের পরিকল্পনা করছে WhatsApp। সম্প্রতি কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে এই পরিষেবা শুরু হবে।

WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?
হাইলাইট
  • শীঘ্রই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চ করবে WhatsApp
  • UPI পদ্ধতিতে টাকা পাঠানো যাবে
  • প্রায় 40 কোটি গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছবে
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের পরিকল্পনা করছে WhatsApp। সম্প্রতি কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে এই পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই গোটা দেশে দশ লক্ষ গ্রাহকের মধ্যে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল।

“অনেকদিন ধরেই ভারতে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। সেখান থেকে অনেক গ্রাহকের মধ্যেই এই পেমেন্ট পদ্ধতিতে আগ্রহ দেখা গিয়েছে। শীঘ্রই ভারতে সব WhatsApp গ্রাহকদের জন্য এই পেমেন্ট লঞ্চের ব্যাপারে আমরা আশাবাদী। শীঘ্রই এই বিষয়ে আরও বেশি তথ্য দিতে পারবো।” বুধবার বলেন জাকারবার্গ।

UPI পেমেন্ট পদ্ধতিতে ভারতে WhatsApp Pay কাজ করবে। জনপ্রিয় মেসেজিং সার্ভিসের পেমেন্ট সার্ভিস লঞ্চের পরে ভারতে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই WhatsApp এর পেমেন্ট সার্ভিস নিয়ে একাধিক বার উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ইতিমধ্যেই WhatsApp কে পেমেন্ট সার্ভিসের ডেটা দেশের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল এখনও সেই নির্দেশ সম্পূর্ণ পালন করতে সক্ষম হয়নি মার্কিন কোম্পানিটি।

টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সব নির্দেশ মেনে নিলে ভারতে পেমেন্ট সার্ভিস শুরু করতে পারবে WhatsApp।

ইতিমধ্যেই ভারতে বেশ জনপ্রিয় Google Pay। প্রতিযোগীকে ঘায়েল করতে ভারতের ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় প্রবেশ করতে চাইছে WhatsApp। Google Pap ছাড়াও ভারতে Wallmart এর PhonePe, Amazon এর Amazon Pay আর Alibaba -র Paytm এর মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সার্ভিসের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে WhatsApp কে।

আরও পড়ুন:

আশ্চর্য সুবিধা! এবার নিজে থেকেই মুছে যাবে WhatsApp মেসেজ

গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে নতুন iPhone, কবে লঞ্চ হবে?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »