অবশেষে WhatsApp -এ পৌঁছল ডার্ক মোড; নিজের ফোনে ব্যবহার করবেন কীভাবে?

অবশেষে সব অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকের ফোনে WhatsApp ডার্ক মোড পৌঁছে গেল। Android 10 ও iOS 13 গ্রাহকরা সিস্টেম সেটিংসে ডার্ক মোড সিলেক্ট করলে WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন।

অবশেষে WhatsApp -এ পৌঁছল ডার্ক মোড; নিজের ফোনে ব্যবহার করবেন কীভাবে?

WhatsApp স্টেবল আপডেটে পৌঁছল ডার্ক মোড

হাইলাইট
  • WhatsApp -এ ডার্ক মোড পৌঁছল
  • সব গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন
  • স্টেবল আপডেট পাঠানো শুরু হয়েছে
বিজ্ঞাপন

অবশেষে সব অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকের ফোনে WhatsApp ডার্ক মোড পৌঁছে গেল। প্রায় এক বছর ধরে বিটা ভার্সনে এই ফিচার পরীক্ষার পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার এসে গেল। ডার্ক মোডে থাকছে একটি গাঢ় ধুসর ব্যাকগ্রাউন্ড। উপরে অফ হোয়াইট রঙে লেখা দেখা যাবে। Android 10 ও iOS 13 গ্রাহকরা সিস্টেম সেটিংসে ডার্ক মোড সিলেক্ট করলে WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। যদিও পুরনো অ্যানড্রয়েড গ্রাহকদের WhatsApp সেটিংস থেকে আলাদা করে ডার্ক মোড এনেবেল করতে হবে।

চোখের উপর চাপ কমাতে WhatsApp ডার্ক মোডে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য অ্যানড্রয়েড ও আইওএস সিস্টেম রঙের কাছাকাছি রঙ ব্যবহার করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে কী কী করবেন?

whatsapp dark mode android image WhatsApp Dark mode  WhatsApp

WhatsApp স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছল

কীভাবে কাজ করবে এই ডার্ক মোড? গ্রাহককে এই প্রশ্নের উত্তর দিতে একটি ছোট ভিডিও প্রকাশ করেছে WhatsApp। নীচে প্লে বাটনে ক্লিক করে এই ভিডিও দেখে নিতে পারবেন।

অনেক দিন ধরেই ডার্ক মোড তৈরির কাজ চালাচ্ছিল WhatsApp। গত বছর মার্চে প্রথম WhatsApp ডার্ক মোডের খবর সামনে এসেছিল। সম্প্রতি বিভিন্ন আপডেটে এই ফিচার সাধারণ গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছতে শুরু করলেও তা বিটা টেস্টারদের মধ্যেই সীমিত ছিল। এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোম্পানির লোগো গাড় রঙে বদলে দেওয়ার পর ডার্ক মোড লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে উঠেছিল।

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

Android 10 ও iOS 13 গ্রাহকরা সিস্টেম সেটিংস থেকে ডার্ক মোড এনেবেল করে এই ফিচার ব্যবহার করতে পারবেন। অন্য Android 9 Pie অথবা পুরনো ভার্সনের গ্রাহকরা WhatsApp Settings > Chats > Theme > Dark সিলেক্ট করে ডার্ক মোড এনেবেল করতে পারবেন। iOS 12 অথবা পুরনো ভার্সন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন না। এখনও সব গ্রাহকের ফোনে এই আপোডেট পৌঁছয়নি। তাই নিজের ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংসে এই অপশন দেখনে না পেলে উতলা হবেন না। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »