গ্রুপ কলে বড়সড় পরিবর্তন! Zoom-কে টেক্কা দিতে আসরে নামল WhatsApp

Zoom-এর বাজার ধরতে বিশেষ ফিচার নিয়ে হাজির হল WhatsApp

গ্রুপ কলে বড়সড় পরিবর্তন! Zoom-কে টেক্কা দিতে আসরে নামল WhatsApp

গ্রুপ কলে গ্রাহক সংখ্যা দ্বিগুণ করল WhatsApp

হাইলাইট
  • একসঙ্গে আট জন গ্রুপ কল করতে পারবেন
  • বিটা ভার্সনে এই ফিচার পৌঁছেছে
  • আগে একসঙ্গে চার জন গ্রুপ কল করতে পারতেন
বিজ্ঞাপন

করোনাভাইরাস লকডাউনের জন্য বিশ্বব্যাপী কয়েকশো কোটই মানুষ ঘর বন্দি। এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর মাধ্যমে ভিডিও কনফারেন্স করা গেলেও একসঙ্গে চার জনের বেশি একটি কলে যোগ দিতে পারেন না। এর ফলে অনেকেই Zoom,Google Duo সহ অন্যান্য ভিডিও কনফারেন্স অ্যাপ ব্যবহার শুরু করেছে। এবার গ্রুপ কলে গ্রাহক সংখ্যা বাড়াতে চলেছে WhatsApp।

Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার, ঘোষণা কেন্দ্রের

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে WhatsApp ভয়েস ও ভিডিও গ্রুপ কলে এবার থেকে একসঙ্গে আট জন যোগ দিতে পারবেন। ইতিমধ্যেই অ্যানড্রয়েড ও আইওএস বিটা আপডেটে এই ফিচার পাঠিয়ে দিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। শীঘ্রই স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছে যেতে পারে।

whatsapp

WhatsApp ভিডিও ও অডিও গ্রুপ কল-এ একসঙ্গে আট জন যোগ দিতে পারবেন 

ছবি: WABetaInfo

লেটেস্ট বিটা ভার্সানে ভিডিও ও অডিও গ্রুপ কল করার সময় একসঙ্গে আট জন যোগ দিতে পারবেন। ইতিমধ্যেই লেটেস্ট বিটা ভার্সান ইন্সটল করার পরেও এই ফিচার আপনার ফোনে না পৌঁছলে চ্যাট ব্যাক আপ নিয়ে WhatsApp রি-ইন্সটল করতে পারেন। রিপোর্টে জানানো হয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে।

Zoom -এর বিকল্প পাঁচটা ভিডিও কনফারেন্স অ্যাপ

যে কোন গ্রুপে ঢুকে ভিডিও অথবা অডিও কল বাটনে ট্যাপ করলেই গ্রুপ কল শুরু হবে। গ্রুপে আট জনের বেশি সদস্য থাকলে সর্বোচ্চ আট জন সদস্যকে গ্রুপ কলের জন্য বেছে নেওয়া যাবে। গ্রুপের সে সব সদস্যের ফোন নম্বর আপনার ফোনের সেভ করা নেই সেই সব ব্যক্তিকে গ্রুপ কলে অ্যাড করতে পারবেন না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »