WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 এপ্রিল 2026 13:07 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপে ডিপি না থাকলে কনট্যাক্টে সেভ করা ছবি দেখা যাবে
  • ফিচারটি শুধু ইউজারের নিজের ডিভাইসে সেভ করা ছবি দেখাবে
  • WhatsApp নতুন ফিচারটি সীমিতভাবে রোলআউট করছে

WhatsApp now replaces blank profile icons with your saved contact photos

Photo Credit: Unsplash/Mika Baumeister

আমাদের মধ্যে অনেকেরই হোয়াটসঅ্যাপে এক নামে একাধিক কনট্যাক্ট সেভ থাকে। কিন্তু মুশকিল তখন হয়, যখন তাদের মধ্যে কারোর প্রোফাইলে ডিপি (DP) দেওয়া না থাকে। বর্তমানে প্রোফাইলে ছবি না থাকলে শুধু একটি জেনেরিক আইকন বা রঙিন প্লেসহোল্ডার দেখা যায়। ফলে অনেক সময় চ্যাটিং বা মিডিয়া ফাইল শেয়ার করার সময় ভুল ব্যক্তির কাছে বার্তা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এমন এক ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে প্রোফাইলে ছবি না থাকলেও কনট্যাক্ট চিনতে অসুবিধায় পড়তে হবে না। যদি ইউজার ডিপি না রাখেন, তাহলে WhatApp স্বয়ংক্রিয়ভাবে সেই কনট্যাক্টের অ্যাড্রেস বুকে সেভ করা ছবি দেখাবে।

WhatsApp প্রোফাইলে ছবি না থাকলেও ডিপি-তে দেখা যাবে কনট্যাক্টের ফটো

WABetainfo-এর রিপোর্ট অনুসারে, iOS 26.12.10,71 আপডেটে ফিচারটিকে শনাক্ত করা গিয়েছে। এটি চালু হলে চ্যাট লিস্টে ফাঁকা বা  ডিফল্ট আইকন দেখা যাবে না। আপনার ফোনে কনট্যাক্টে সেভ করা ছবি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারের জায়গায় দেখানো হবে। সেটিংসের কারণে ছবি দেখা না গেলেও, হোয়াটসঅ্যাপে একইভাবে নিজের ফোনের কনট্যাক্ট কার্ডে সেভ করা ছবি দেখাবে।

হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারটি শুধু ইউজারের নিজের ডিভাইসে ছবি দেখাবে। এটি কোনও প্রোফাইলে ডিপি দেওয়া থাকলে, তা পরিবর্তন করে না। আবার শুধু সেই কনট্যাক্টগুলোর ক্ষেত্রে ফিচার কাজ করবে, যারা তাদের তথ্য ব্যবহার করার অ্যাক্সেস হোয়াটসঅ্যাপকে দিয়েছেন। মেসেজিং অ্যাপটি দু'টি ক্ষেত্রে অ্যাড্রেস বুকে সেভ করা ছবি ব্যবহার করবে।

প্রথম ক্ষেত্রে, যদি আপনি প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার ফোনে সেভ করা কনট্যাক্ট কার্ডের ছবি তুলে ধরবে। তবে এটি আপনি ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি দেখতে পাবে না। অন্যদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ ডিপি ফাঁকা দেখাবে, যদি তাদের কাছে আপনার ছবি সেভ না থাকে।

দ্বিতীয় ক্ষেত্রে, আপনার প্রাইভেসি সেটিংসে "Nobody" বা "My contacts except" সেট করা থাকে, তাহলে চ্যাটে আসল ডিপি আসবে না। কিন্তু যদি কারোর ফোনে আপনার কনট্যাক্টে কোনও ছবি সেভ করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ছবি তাদের ডিভাইসে দেখাবে। অর্থাৎ প্রোফাইলে ছবি না থাকলেও চিনতে সমস্যায় পড়তে হবে না।

Advertisement

WhatsApp নতুন ফিচারটি সীমিতভাবে রোলআউট করছে। যারা iOS-এর লেটেস্ট বিটা ভার্সন (টেস্টফ্লাইট) ইনস্টল করেছেন, তাদের মধ্যে কিছু ইউজার ফিচারটি ব্যবহার করতে পারছেন। আশা করা যায়, সংস্থা নতুন আপডেট শীঘ্রই ধাপে ধাপে সমস্ত ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে  প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ আফটার রিডিং নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এটি যে কোনও মেসেজ পড়ার 15 মিনিট পর উভয় পক্ষের চ্যাট থেকে ডিলিট করে দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.