এই বছরেই ভারতে আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2019 17:51 IST

গোটা দেশে 30 কোটির বেশি গ্রাহক WhatApp ব্যবহার করেন। এবার Google Pay আর PhonePe কে টেক্কা দিতে পেমেন্ট সার্ভিস নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস। এই বছরেই ভারতে লঞ্চ হবে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্লোবাল হেড উইল ক্যাথকার্ট।

2018 সালে হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিটা ভার্সান লঞ্চ হয়েছিল। এর পরে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এই সার্ভিস। এবার লঞ্চের আগে শেষ ধাপে পৌঁছেছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট।

Advertisement

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল 2023 সালে ভারতে 1 ট্রিলিয়ান মার্কিন ডলার ডিজিটাল লেনদেন হবে।

সম্প্রতি নীতি আয়োগের প্রধান এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ভারতের শর্ত্যাবলী মানতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস লঞ্চ হতে দেরি হচ্ছে। “সব নিয়মাবলী মানলে তবেই ভার[তে পেমেন্ট সার্ভিস লঞ্চ করতে পারবে হোয়াটসঅ্যাপ।”

এপ্রিল মাসে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চের জন্য কাজ করছে কোম্পানি।

Advertisement

এই মুহুর্তে ভারতে ডিজিটাল পেমেন্টে এক নম্বরে রয়েছে পেটিএম। হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ হলে শিঘ্রই ভারতের এক নম্বর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের তকমা ছিনিয়ে নিতে পারে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

“ভারতের মানুষ মোবাইল থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করেন। তাই ভারতে ডিজিটাল ওয়ালেট আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই বিভাগে এক নম্বর হয়ে উঠতে পারে হোয়াটসঅ্যাপ পেমেন্ট।” জানিয়েছেন কাউন্টার পয়েন্ট রিসার্চ অ্যাসোসিয়েট ডিরেক্টর তরুন পাঠক।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের আগে রিজার্ভ ব্যাঙ্কের সম নিয়ম মানবে কোম্পানি। হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ নিসঙ্গেহে ভারতের ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বিপ্লব আনবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp Payments
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.