হঠাৎ টাকা প্রয়োজন? সাহায্য করতে এগিয়ে আসছে WhatsApp

শীঘ্রই পেমেন্ট সার্ভিসের সঙ্গে ঋণদান শুরু করতে পারে WhatsApp। গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন।

হঠাৎ টাকা প্রয়োজন? সাহায্য করতে এগিয়ে আসছে WhatsApp

ধাপে ধাপে WhatsApp Pay আপোডেট পৌঁছতে শুরু করেছে

হাইলাইট
  • দ্রুত ঋণ দেবে WhatsApp
  • পেমেন্ট পরিষেবার সঙ্গে এই সুবিধা যোগ হতে পারে
  • Amazon Pay Later-কে টক্কর দেবে মেসেজিং কোম্পানিটি
বিজ্ঞাপন

অনেকদিন ধরেই WhatsApp Payment শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা সব গ্রাহকের ফোনে পৌঁছায়নি। ন্যাশনাল পেমেন্টস  এই অবস্থায় কর্পোরেশন অফ ইন্ডিয়ার সম্মতির অপেক্ষায় রয়েছে মার্কিন কোম্পানিটি। পেমেন্ট সার্ভিস ছাড়াও ঋণদান শুরু করতে পারে WhatsApp। সম্প্রতি ভারতে এসেছে ‘Amazon Pay Later'। জনপ্রিয় ই-কমার্স কোম্পানিকে ঋণদান ব্যবসায় কড়া প্রতিযোগিতার সম্মুখীন করবে বিশ্বের এক নম্বর মেসেজিং প্ল্যাটফর্ম।

সম্প্রতি কর্পোরেট বিষয়ক মন্ত্রককে WhatsApp এর তরফ থেকে জানানো হয়েছে পেমেন্ট পরিষেবার সঙ্গেই ধার দিতে আগ্রহী কোম্পানি। যদিও কীভাবে ধার দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি। কেনাকাটা ছাড়াও গ্রামীণ ভারতে ক্ষুদ্র ঋণ দিতে আগ্রহী মার্কিন কোম্পানিটি। পেমেন্ট সার্ভিস লঞ্চের পরেই ঋণদান পরিষেবা নিয়ে আসবে WhatsApp। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে দেশে ঋণের চাহিদা বাড়রে পারে। সেই সুযোগেই নতুন ব্যবসার পালে হাওয়া লাগাতে চাইছেন মার্ক জাকারবার্গ।

গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। ফলে ভুয়ো খবর ছড়াতে স্প্যামারদের খুব পছন্দের অ্যাপ এটা। সম্প্রতি ভুয়ো খবর ছড়ানো কমাতে একের পর এক ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশেষ করে করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পরে ভুয়ো খবরের সংখ্যা হুহু করে বাড়ছিল। তাই মেসেজ ফরওয়ার্ড করার সময় বিধিনিষেধ আরোপ করেছিল WhatsApp। কয়েক দিনের মধ্যেই হাতেনাতে ফল পাওয়া গিয়েছে। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।

আরও সহজ অনলাইন শপিং! দ্রুত ঋণ দেবে Amazon Pay Later

এপ্রিলে বেশি পরিমাণে ফরওয়ার্ড হওয়া মেসেজ শেয়ার করায় কড়া নিয়ম নিয়ে এসেছিল WhastApp। ইতিমধ্যেই যে মেসেজগুলি পাঁচবার অথবা তার বেশি সংখ্যায় শেয়ার হয়েছে সেই সব মেসেজ একবারে এক জনের সঙ্গে শেয়ার করা যাবে। যদিও এই মেসেজের লেখা ও ছবি দিয়ে নতুন পোস্ট তৈরি করে এখনও একসঙ্গে বহু গ্রাহককে তা পাঠানো সম্ভব। যদিও কোম্পানির দাবি নতুন নিয়মে ভুয়ো মেসেজ ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »