Xiaomi –র ব্রাউজার ব্যবহার করলে ধারে ঘেঁষতে পারবে না বিজ্ঞাপন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 ডিসেম্বর 2018 15:21 IST
হাইলাইট
  • মোবাইল ব্রাউজারের জগতে Xiaomi –র বাজি Mint Browser
  • Google Play থেকে নতুন এই ব্রাউজার ডাউনলোড করা যাবে
  • Google Play থেকে নতুন এই ব্রাউজার ডাউনলোড করা যাবে

Google Play থেকে Mint Browser ডাউনলোড করা যাবে

স্মার্টফোনের জগতে ব্রাউজারের অভাব নেই। বিশেষ করে Android অপারেটিং সিস্টেমে রয়েছে অসংখ্য ওয়েব ব্রাউজার। এবার মোবাইল ব্রাউজারের জগতে Xiaomi –র বাজি Mint Browser।  Google Play থেকে নতুন এই ব্রাউজার ডাউনলোড করা যাবে। Mint Browser –এ একসাথে একাধিক ট্যাবে ওয়েব ব্রাউজ করা যাবে। কম আলোতে চোখকে ভালো রাখতে থাকছে ডার্ক মোড।

Mint Browser ইনস্টল করার পরেই হোম পেজে একাধিক জনপ্রিয় ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্ক চাইলে ডিলিট করা যাবে। হোমপেজেই থাকছে পৃথক সার্চ বার। সেখানে নিজের পছন্দের সার্চ ইঞ্জিন ব্যবহার করে ওয়েব সার্চ করা যাবে। সাথে থাকছে ভয়েস সার্চ ফিচার।

 

Xiaomi –র নতুন এই ব্রাউজারে থাকছে বিশেষ ডার্ক মোড। কম আলোতে ওয়েব ব্রাউজিং এর সময় ডার্ক মোডে ছোখ ভালো থাকবে। কম ডাটা ব্যবহার করে ওয়েব ব্রাউজিং এর জন্য এই ব্রাউজারে বিশেষ ফিচার ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই মোড অন করে যে কোন ওয়েব পেজ জলদি ওপেন করা যাবে।

Advertisement

Android গ্রাহকরা Mint Browser ব্যবহার করে ওয়েব ব্রাউজ করলে ওয়েব পেজে বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাবেন। তবে কোম্পানির স্মার্টফোন ইউজার ইন্টারফেস MIUI আর টিভি ইউজার ইন্টারফেস PatchWall এ বিজ্ঞাপন দেখানোর অভিযোগ অনেকদিনের।

Google Play থেকে Xiaomi –র  Mint Browser ডাউনলোড করা যাবে। এছাড়াও APK ফাইল ডাউনলোড করে 11MB সাইজের Mint Browser ইনস্টল করা যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mint Browser, Mint Browser, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.