‘‘বাণিজ্যিক ভাবে টেকসই’’ না হলে ক্রিয়েটররা ব্যান হবেন! কী বলছে ইউটিউব?

বিজ্ঞাপন
Edited by Biswadeep Dey, আপডেট: 13 নভেম্বর 2019 15:37 IST
হাইলাইট
  • নতুন ‘টার্মস অব সার্ভিস' চালু করছে YouTube
  • গত 22 জুলাই থেকে এই নতুন নীতি কার্যকর হয়ে গিয়েছে
  • ভারত ও আমেরিকা সহ বিশ্বের বাকি অংশে কার্যকর হবে

নতুন ‘টার্মস অব সার্ভিস' চালু করছে YouTube। আর তা কার্যকর হবে 10 ডিসেম্বর থেকে। এই নতুন ‘টার্মস অব সার্ভিস'-এ (terms of service) বলা হয়েছে, বাণিজ্যিক ভাবে যদি টেকসই না হয় তা হলে বন্ধ করে দেওয়া হবে সেই ইউটিউব অ্যাকাউন্টটি। এই বিষয়টি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কমিউনিটি ক্রিয়েটর বা ইউটিউবারদের মধ্যে। মূল আতঙ্কের কারণ ‘‘বাণিজ্যিক ভাবে টেকসই'' কথাটি নিয়ে। ইউটিউব ক্রিয়েটররা ভয় পাচ্ছেন, এই নতুন নীতি প্রয়োগ করে যাদের কোনও কারণে পছন্দ হচ্ছে না সেই অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হতে পারে। Gadgets 360-কে দেওয়া এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, এটি ‘‘আমাদের পণ্যগুলির কাজ করার পথকে পরিবর্তন করবে না।''

গত সপ্তাহের শেষে এক ইমেলের মাধ্যমে ইউটিউব তাদের ইউজারদের এই নতুন নীতির ব্যাপারে অবগত করেছে। ওই ইমেলে বলা হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে সকলে আরও পরিষ্কার ও সহজ ভাবে বুঝতে পারবেন নিয়মাবলী। পাশাপাশি ইউটিউব এখন কী ভাবে কাজ করে এবং নিয়মগুলির পারস্পরিক সম্পর্কও বোঝা সম্ভব হবে। ওই ইমেলে অবশ্য চ্যানেল বা অ্যাকাউন্ট বাতিল করার নীতির কোনও পরিবর্তনের কথা বলা হয়নি। তবে ‘‘বাণিজ্যিক ভাবে টেকসই'' প্রসঙ্গে বলা হয়েছিল—

‘‘ইউটিউব আপনার অ্যাকসেস বা গুগল অ্যাকাউন্টের অ্যাকসেস সম্পূর্ণ বা আংশিক ভাবে বন্ধ করে দিতে পারে যদি ইউটিউব নিজস্ব বিবেচনায় মনে করে আপনার পরিষেবার বিধান‌ আর বাণিজ্যিক ভাবে টেকসই নয়।''
এক টুইটার গ্রাহক জানিয়েছেন, গত 22 জুলাই থেকে এই নতুন নীতি কার্যকর হয়ে গিয়েছে সুইৎজারল্যান্ড ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে। এবার তা ভারত ও আমেরিকা সহ বিশ্বের বাকি অংশে কার্যকর হবে। 

ইউটিউবের মুখপাত্র Gadgets 360-কে জানাচ্ছেন, ‘‘আমরা আমাদের পরিষেবার শর্তাবলিতে কিছু পরিবর্তন করেছি যাতে তা পড়তে সহজ লাগে এবং বোঝা সম্ভব হয় আপনি আপ টু ডেট রয়েছেন। আমরা আমাদের পণ্যগুলির কাজ করার পথকে পরিবর্তন করছি না। যেভাবে আমরা তথ্য সংগ্রহ ও প্রসেস করি অথবা আমাদের অন্য সেটিংস কোনওটারই পরিবর্তন হচ্ছে না।''কিন্তু এক টুইটার গ্রাহকের মতে, এর ফলে ইউটিউবারদের ভবিষ্যৎ একটা সমস্যায় পড়বে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: YouTube, Google, YouTube Creators
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.