YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম

YouTube পার্টনার প্রোগ্রামে নতুনআবেদনকারীদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি শর্টস ভিউ পেতে হবে।

YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম

Photo Credit: Unsplash/Rubaitul Azad

YouTube is also changing how Shorts revenue is distributed

হাইলাইট
  • YouTube থেকে আয়ের নিয়মে বদল আসছে 2027 সালে
  • গত 365 দিনে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পেলে পার্টনার প্রোগ্রামে আবেদন করা যাবে
  • YouTube Shorts থেকে রেভিনিউ ভাগ করার নিয়মেও পরিবর্তন আসছে
বিজ্ঞাপন

উচ্চ আয়ের নিরিখে এখন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে একই সারিতে বসছে ইউটিউবার পেশা। অনলাইন মাধ্যম থেকে আয় ও খ্যাতির জন্য ইউটিউবে নিত্যনতুন চ্যানেল খুলে বসছেন অনেকেই। কিন্তু নতুন নিয়ম এনে YouTube থেকে আয়ের পথ বেশ কিছুটা কঠিন করতে চলেছে Google। সংস্থাটি তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) বড় পরিবর্তন আনার ঘোষণা করেছে। 2027 সাল থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন (Ad) ও ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারিং-এর সুবিধা পেতে গেলে নতুন যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। নতুন নিয়ম অনুসারে, ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় বেশি ভিউ এবং ওয়াচটাইম (দর্শকদের ভিডিও দেখার সময়) অর্জন করতে হবে।

YouTube থেকে আয়ের নিয়মে বদল

সংস্থা জানিয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে চাইলে নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি Shorts ভিউ পেতে হবে। এই নিয়মগুলি 2027 সালের পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা ইতিমধ্যেই আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য, তাদের উপর শর্ত বদলের কোনও প্রভাব পড়বে না।

2018 সালের পর এটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে প্রথম বড় পরির্তন। গুগলের লক্ষ্য, সক্রিয় ও নিয়মিত কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের আরও বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের আয়ের সুযোগ বাড়ানো। ইউটিউব শর্টস থেকে রেভিনিউ ভাগ করার নিয়মেও পরিবর্তন আনছে।

আগামী ফেব্রুয়ারি 1, 2027 থেকে শর্টস থেকে বিজ্ঞাপন এবং রেভিনিউ শেয়ারিং চালু রাখতে আগের 90 দিনে অন্তত 1 কোটি ভিউ অর্জন করতে হবে। যে সব চ্যানেল এক কোটি ভিউয়ের সীমার নিচে চলে যাবে, তাদের আয় অবশ্য বন্ধ হবে না। তারা আগের মতো লং-ফর্ম বা দীর্ঘ ভিডিও কনটেন্ট থেকে উপার্জন করতে পারবে।

কোনও চ্যানেল 90 দিনের মধ্যে আবার 1 কোটি শর্টস ভিউ পেয়ে গেলে রেভিনিউ শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ইউটিউব আরও জানিয়েছে, ভবিষ্যতে শুধু বিজ্ঞাপন-নির্ভর মডেলের উপর নির্ভর না করে নতুন ধরনের ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করা হবে। যার মধ্যে রয়েছে ইউটিউব শপিংয়ের সঙ্গে যুক্ত বোনাস, ব্র্যান্ডের সঙ্গে ডিল, নতুন ট্রেন্ড শুরু ও তা জনপ্রিয় করার জন্য অতিরিক্ত আয়ের সুযোগ।

অন্য দিকে, YouTube তাদের Premium Lite পরিষেবা আরও বেশি দেশে চালু করছে। যে সব দেশে Premium প্ল্যান উপলব্ধ, সেখানে ধীরে ধীরে Lite চালু হচ্ছে। এটি বিজ্ঞাপন ছাড়াই বেশিরভাগ কনটেন্ট দেখাবে। এছাড়াও, অফলাইন এবং ব্যাকগ্রাউন্ডে দেখার সুবিধা আছে। ভারতে ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের দাম 89 টাকা। এটি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টটিভি-সহ বিভিন্ন ডিভাইসে উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »