Youtube

Youtube - ख़बरें

  • YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
    YouTube ভিডিওর ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনল। আগস্ট 24 থেকে সময়ের মাপকাঠি উঠে যাচ্ছে। কোনও ভিডিও চালানোর সঙ্গে সঙ্গে প্রথম ফ্রেম থেকেই একটি ভিউ হিসেবে ধরা হবে। কোনও মিনিমাম ওয়াচ টাইম থাকছে না। ভিডিও চালু হওয়া মাত্রই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। ইউটিউবের মতে, এই পরিবর্তনের ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়তে দেখা যাবে। তবে এটি শুধুমাত্র পাবলিক ভিউ কাউন্ট কীভাবে গণনা করা হয়, তার উপর প্রভাব ফেলবে। ক্রিয়েটরদের জন্য আগের মতোই এনগেজড ভিউস মেট্রিক চালু থাকছে। এর মাধ্যমে ইউটিউবাররা বুঝতে পারবেন, মোট কতজন দর্শক ভিডিও শুরু করার পর দেখা চালিয়ে গিয়েছেন।
  • YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
    YouTube থেকে আয়ের শর্তে পরিবর্তন এল। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদনকারী নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি শর্টস ভিউ পেতে হবে। আবার শর্টস থেকে বিজ্ঞাপন এবং রেভিনিউ শেয়ারিং চালু রাখতে আগের 90 দিনে অন্তত 1 কোটি ভিউ অর্জন করতে হবে। যে সব চ্যানেল এক কোটি ভিউয়ের সীমার নিচে চলে যাবে, তাদের আয় অবশ্য বন্ধ হবে না। তারা আগের মতো লং-ফর্ম কনটেন্ট থেকে উপার্জন করতে পারবে। কোনও চ্যানেল 90 দিনের মধ্যে আবার 1 কোটি শর্টস ভিউ পেয়ে গেলে রেভিনিউ শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। নতুন নিয়মগুলি ফেব্রুয়ারি 1, 2027 থেকে চালু হবে।
  • Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
    Xiaomi 17T ভারতের বাজারে 59,999 টাকায় উপলব্ধ। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম 64,999 টাকা। তবে HDFC, SBI, ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে। ক্রেতারা তিন মাস YouTube Premium, JioHotstar, Spotify Premium, ও Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
  • Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
    200 টাকার Jio OTT পাসে Prime Video Mobile Editon, YouTube Premium, JioHotstar Mobile, Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus অর্ন্তভুক্ত আছে। OTT সাবস্ক্রিপশন ছাড়াও, JioTV-এর মাধ্যমে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।
  • YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
    ইউটিউবের প্রিমিয়াম লাইট এতদিন শুধু বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দিত। কিন্তু এখন সংস্থা দুই নয়া ফিচার আনার ঘোষণা করেছে। প্রিমিয়াম লাইট গ্রাহকরা এখন থেকে ইউটিউব অ্যাপ মিনিমাইজ বা অন্য অ্যাপ ব্যবহার করার সময়েও ফোনের ব্যাকগ্রাউন্ডে অডিও ও ভিডিও চালাতে পারবে। অফলাইন ডাউনলোডের ক্ষেত্রে নেটওয়ার্কের উপর নির্ভর না করে ইউটিউব দেখার মজা পাওয়া যাবে। এখন ব্যবহারকারীরা Wi-Fi বা মোবাইল নেটওয়ার্কে ভিডিও এবং অডিও ডাউনলোড করে পরে ইন্টারনেট সংযোগ ছাড়াই সেগুলি চালাতে পারবে।
  • YouTube: বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরল ইউটিউব
    DownDetector এর মতো ওয়েবসাইট বলছে, তাদের কাছে ইউটিউব কাজ না করার প্রায় 3.5 লক্ষ অভিযোগ এসেছে। অভিযোগের 56 শতাংশ ইউটিউব অ্যাপ নিয়ে৷ ব্যবহারকারীদের 17 শতাংশ অভিযোগে এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ওয়েবসাইটকে ঘিরে। 16 শতাংশের অভিযোগ লগ ইন করার সমস্যা নিয়ে। ভারতীয় সময় সকাল 6:34 নাগাদ রিপোর্টের সংখ্যা 3.55 লক্ষে পৌঁছে যায়।
  • YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
    কনটেন্ট ক্রিয়েটররা এখন তামিল, তেলেগু, বাংলা, ইংরেজি, পাঞ্জাবি, হিন্দি, মালয়ালম, স্প্যানিশ, চাইনিজ, ইতালিয়ান, ও কোরিয়ান সহ দেশ বিদেশের মোট 27টি ভাষায় ভিডিও অনুবাদ করতে সক্ষম হবে। ইউটিউব ইনস্টাগ্রাম রিলসের মতো লিপ সিঙ্ক ফিচার চালু করছে। যার ফলে মনে হবে যে, বক্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা ভাষায় কথা বলছেন।
  • YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
    ইউটিউব প্রিমিয়ামের অন্যতম আকর্ষণ 'ব্যাকগ্রাউন্ড প্লে'। এটি অ্যাপ মিনিমাইজ বা ফোনের স্ক্রিন বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে অডিও ও ভিডিও চালিয়ে রাখতো। তবে স্যামসাং ইন্টারনেট, ফায়ারফক্স, বা ব্রেভ-এর মতো মোবাইল ব্রাউজারে ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা সম্ভব হচ্ছিল। ফলে লোকসানের মুখে পড়ছিল গুগল। তাই কড়া ব্যবস্থা নিয়ে থার্ড পার্টি ব্রাউজারে বিনা সাবস্ক্রিপশনে ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ করে দিচ্ছে গুগল।
  • YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
    অভিভাবকরা তাদের সন্তানের আসক্তি কমাতে YouTube Shorts দেখার সময়সীমা বেঁধে দিতে পারবেন। শর্টস দেখার সময়সীমা সর্বনিম্ন 0 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত সেট করতে পারবেন অভিভাবকরা। চাইলে বাচ্চাদের শর্টস দেখাটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে। আবার অবসর সময়ে ছোটদের বিনোদনের জন্য অভিভাবকরা 15 মিনিট, 30 মিনিট, বা 45 মিনিটের জন্য শর্টসের সময়সীমা বাড়াতে পারবেন।
  • Bandar Apna Dost: ইউটিউবে AI ভিডিও বানিয়ে কোটিপতি, বছরে 38 কোটি টাকা কামাচ্ছে ভারতীয় চ্যানেল
    ভারতের বন্দর অপনা দোস্ত বিশ্বের সবচেয়ে বেশি দেখা এআই স্লপ চ্যানেল। ইউটিউব চ্যানেলের ভিডিও 2.07 বিলিয়নের বেশি দেখেছে মানুষ। সাবস্ক্রাইবার 2.76 মিলিয়ন ছাড়িয়েছে। চ্যানেলটি বার্ষিক 4.25 মিলিয়ন ডলার আয় করছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38 কোটি টাকার সমান। AI-নির্মিত অ্যানিমেটেড শর্ট ভিডিও চ্যানেলটির সাফল্যের মূল চাবিকাঠি।
  • Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
    500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Sun NXT, Discovery+, Hoichoi, Chaupal, Kancha Lanka, , FanCode, এবং Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশ মিলবে।
  • India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
    টেকনিক্যাল গুরুজি নামে পরিচিত টেক ইনফ্লুয়েন্সার গৌরব চৌধুরির সম্পত্তির পরিমাণ 356 কোটি টাকা। সহজবোধ্য রিভিউ ও জটিল প্রযুক্তিগত বিষয়ের সরল ব্যাখ্যা তাঁকে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেক ইউটিউবারে পরিণত করেছে।
  • বিজ্ঞাপন ছাড়াই দেখুন YouTube, রাস্তার বিরিয়ানির দামের থেকেও সস্তা প্ল্যান আনল Google
    গুগলের দাবি, প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানে গেমিং, পোশাক বা সাজসজ্জা, সৌন্দর্য বা রূপচর্চা, এবং সংবাদ বিষয়ক অধিকাংশ ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টটিভি — সমস্ত ডিভাইসে ইউটিউব প্রিমিয়াম লাইটে সুবিধা মিলবে।
  • ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
    YouTube কৃত্রিম বৃদ্ধিমত্তার (AI) সাহায্যে ব্যবহারকারীর বয়স যাচাই করার প্রদ্ধতি আরও ব্যাপকভাবে চালু করছে। এই প্রযুক্তি একটি কাস্টম এআই মডেল ব্যবহার করে ব্যবহারকারীর ইউটিউব ভিডিও দেখার ইতিহাস এবং অ্যাকাউন্টের বয়স বিশ্লেষণ করে নির্ধারণ করে যে, সে অপ্রাপ্তবয়স্ক নাকি 18 বছরের উর্দ্ধে।
  • Spotify এমনকি Apple Music-এও নেই! YouTube Music আনল সেই দারুণ ফিচার
    Spotify ও Apple Music-এ ডাউনলোড করা গানের লিরিক্স অফলাইনে দেখার ফিচার নেই। YouTube প্রথম বড় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম যারা অফলাইন লিরিক্স সাপোর্ট করছে।

Youtube - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »