খেতে ভালোবাসেন? পড়ুন এই খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ডিসেম্বর 2018 17:14 IST
হাইলাইট
  • 30 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করবে ফুড ডেলিভারি সার্ভিস Zomato
  • সারা দেশে এখন মোট 93 টি শহরে খাবার ডেলিভারি করে Zomato
  • এই শহরগুলিতে খাবার ডেলিভারির জন্য 5,000 নতুন কর্মী নিয়োগ করবে কোম্পানি

সারা দেশে এখন মোট 93 টি শহরে খাবার ডেলিভারি করে Zomato

Photo Credit: Zomato

ইতিমধ্যে সারা দেশের বহু শহরে খাবার ডেলিভারি করে একাধিক ডেলিভারি অ্যাপ। আগামী এক সপ্তাহে 30 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করবে ফুড ডেলিভারি সার্ভিস Zomato। শুক্রবার এই খবর জানিয়েছে Zomato। এছাড়াও কোম্পানি জানিয়েছে শিঘ্রই সারা দেশে মোট 100 টি শহরে খাবার ডেলিভারি শুরু হয়ে যাবে। এর সাথেই কোম্পানি জানিয়েছে এই বিশাল কর্মযোজ্ঞের জন্য নতুন কর্মী নিয়োগ করা হবে।

30 টি নতুন শহর যোগ হওয়ার সাথেই সারা দেশে এখন মোট 93 টি শহরে খাবার ডেলিভারি করে Zomato। কোম্পানি জানিয়েছে সারা দেশে 75,000 এর বেশি রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি করা হয়। মাত্র দুই মাস আগে এই সংখ্যাটি ছিল 54,000। যে 30 নতুন শহরে Zomato ডেলিভারি সার্ভিস শুরু হবে সেহুলি হল আজমের, আম্বালা, আনন্দ, অনন্তপুর, বারেলি, ভাটিন্ডা, ভবনগর, ভিলাই, দুর্গ, হরিদ্বার, জামশেদপুর, কাকিন্দা, কর্ণাল, কতনি, কোলহাপুর, কর্ণুল, মেরাট, পুদুচেরি, পুরি, রাজামুন্ড্রী, রাজকোট, রত্নাগিরি, রুরকি, সাহারানপুর, সাঙ্গালী, সাঙ্গরুর, শিলিগুড়ি, থ্রিসুর, তিরুপতি, এবং ঊজ্জয়িনী।

নতুন এই শহরগুলিতে খাবার ডেলিভারির জন্য 5,000 নতুন কর্মী নিয়োগ করবে Zomato। এক বিবৃতিতে Zomato জানিয়েছে এখন সকাল 11 টা থেকে রাত 11 টা পর্যন্ত খাবার ডেলিভারি করে কোম্পানি। তবে শিঘ্রই ব্রেকফাস্ট ও মিডনাইট দেলিভারি পরিষেবা শুরু হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Deepinder Goyal
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  2. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  3. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  4. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  5. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  6. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  7. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  8. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
  9. Google Pixel 11a লঞ্চের আগেই ফাঁস একাধিক তথ্য, গুগলের নতুন মিড-রেঞ্জ ফোনে কী কী থাকছে?
  10. 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.