হ্যাক হয়ে যাওয়া Facebook অ্যাকাউন্ট কীভাবে ফেরত পাবেন? জেনে নিন পদ্ধতি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 সেপ্টেম্বর 2026 18:09 IST
হাইলাইট
  • Facebook অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি
  • ফেসবুকের অ্যাকাউন্ট রিকভারি পেজে গিয়ে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যেতে পারে
  • Facebook অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে 2FA ও লগইন অ্যালার্ট চালু করুন

Here's a step-by-step guide to recover your hacked Facebook account

Photo Credit: Unsplash/dlxmedia.hu

Facebook অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানেই মাথায় বাজ পরা। এখন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপলোড করা ছবি, ফ্রেন্ড লিস্ট, এবং পার্সোনাল মেসেজ ব্যবহার করে অপরাধমূলক কাজে লাগানোর প্রবণতা বাড়ছে। ফলে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের অ্যাক্সেস অন্য ব্যক্তির হাতে চলে গেলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক বিষয়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে বলে সন্দেহ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। Meta ইউজারদের Facebook প্রোফাইল সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা অফার করে। তাই ফেসবুক কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করলে আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব।

হ্যাক হওয়া Facebook অ্যাকাউন্ট রিকভার করার উপায় 

1. প্রথমেই হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল ফেরত পেতে অ্যাকাউন্ট রিকভারি পেজে যান: facebook.com/hacked
2. এমন কোনও স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করুন, যেটি দিয়ে আগে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা ছিল।
3. আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কোনও ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস খুঁজুন, যা আপনার মনে নাও থাকতে পারে।

Advertisement

উপরের পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারলে প্রথমেই সেটিংস ও প্রাইভেসিতে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার খুলুন। পাসওয়ার্ড ও সিকিউরিটি সিলেক্ট করে পাসওয়ার্ড পাল্টে ফেলুন। তারপরেও যদি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারেন, তাহলেও হ্যাক হওয়া অ্যাকাউন্ট খুঁজে বার করার পদ্ধতি আছে।

ফেসবুক পরিচিত ডিভাইস দ্রুত শনাক্ত করতে পারে। তাই অ্যাকাউন্ট রিকভারির জন্য এমন ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করুন, যার মাধ্যমে নিয়মিত ফেসবুক ব্যবহার করতেন। ফেসবুকের অ্যাকাউন্ট আইডেন্টিফিকশন পেজ খুলুন। facebook.com/login/identify টাইপ করে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল বা ফোন নম্বর দিন। সেটি কাজ না করলে আইডির নাম বা ইউজারনেম দিয়ে চেষ্টা করুন।

অ্যাকাউন্ট খুঁজে পেলে পুনরুদ্ধারের জন্য "No longer have access to these" অপশন নির্বাচন করুন। এই অপশন না দেখতে পেলে ফেসবুকের গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। অপশন চলে আসলে স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করুন। আপনার কাছে নতুন করে যোগাযোগের তথ্য চাওয়া হতে পারে। এমন কোনও ইমেইল বা ফোন নম্বর দিতে হতে পারে, যা অ্যাকাউন্টের সঙ্গে আগে যুক্ত ছিল না।

Advertisement

ফেসবুক সমস্ত সিকিউরিটি চেক সফলভাবে সম্পন্ন করার পর পাসওয়ার্ড রিসেটের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে। কিন্তু উপরের অ্যাকাউন্ট রিকভার করার কোনও পদ্ধতিই কাজ না করলে গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ একমাত্র পথ। তবে ফেসবুক প্রথমে সেল্ফ সার্ভিস রিকভারি পদ্ধতি ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পরামর্শ দেয়।

ফেসবুকের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার জন্য ইমেইল অ্যাড্রেস হল fbgoindia@support.facebook.com। অন্য দিকে, ডাকযোগের ঠিকানা হল মেটা প্ল্যাটফর্মস, ইউনিট 28 ও 29, দ্য এক্সিকিউটিভ সেন্টার, লেভেল 18, ডিএলএফ সাইবার সিটি, বিল্ডিং নং 5, টাওয়ার A, ফেজ থ্রি, গুরুগ্রাম 122002।

উল্ল্যেখ্য, Facebook অ্যাকাউন্ট ফিরে পেলে বা বর্তমান অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এখনই বেশ কয়েকটি সেটিংস চালু করতে পারেন। আপনাকে প্রথমেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করতে হবে। এটি অন থাকলে নতুন ডিভাইসে লগ ইন করার সময় পাসওয়ার্ড ছাড়াও ফোনে আসা ওটিপি-র প্রয়োজন হবে। ফলে কেউ সহজে  অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।

Advertisement

লগ ইন অ্যালার্ট চালু রাখলে অপরিচিত কোনও ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে কেউ ঢোকার চেষ্টা করলে ফেসবুক সাথে সাথেই নোটিফিকেশন পাঠাবে। এছাড়াও, মেসেঞ্জার বা ফিডে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেসবুকের লগ ইনের তথ্য দেবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটি হ্যাকারদের পাতা ফাঁদ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.