ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? অনলাইনে দেখে নিন এখনই

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 এপ্রিল 2019 11:40 IST
হাইলাইট
  • শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহন
  • EPIC নম্বর ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেওয়া যাবে
  • EPIC নম্বর ছাড়াও এই কাজ করা যাবে

অনলাইনে নিজের নাম ভোটার তালিকার নিজের নাম দেখে নেবেন কীভাবে?

শুরু হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচন ( Lok Sabha Election 2019 )। 11 এপ্রিল শুরু হল ভোটগ্রহন। এর পর একাধিক দফায় গোটা দেশে ভোটগ্রহন হবে। দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক অধিকার ভোটগ্রাহন। কিন্তু ভোট দিতে গিয়ে বুথে পৌঁছে যদি জানতে পারেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পরেছে তবে এই অধিকার থেকে বঞ্চিত হতে হবে। ভোট দিতে যাওয়ার আগে এখনই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কী না জানবেন কীভাবে?

অনলাইনে ভোটার তালিকায় নীজের তা দেখে নেবেন কীভাবে?

  • শুরুতেই ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
  • এখানে দুটি উপায়ে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কী না তা দেখে নিতে পারবেন। প্রথমটি হল ইলেকটোরাল ফটো আইডি (EPIC) নম্বর ব্যবহার করে, অন্যটি নিজের নাম ও ব্যাক্তিগত তথ্য দিয়ে।

EPIC নম্বর ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?

  • ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
  • এখানে ‘Search by EPIC No.' সিলেক্ট করুন।
  • এখানে আপনার EPIC নম্বর দিয়ে ড্রপ ডাউন মেনু থেকে নিজের রাজ্য সিলেক্ট করুন। তারপর ‘Search' অপশান সিলেক্ট করুন।
  • আপনার নাম ভোটার তালিকায় থাকলে এখানে নিজের নাম দেখতে পাবেন। কিছু না দেখালে বুঝবেন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।

Advertisement

 EPIC নম্বর ছাড়া ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?

  • ন্যাশানাল ভোটার সার্ভিসেস পোর্টাল (NVSP) ওয়েবসাইটে নির্বাচনী সার্চ পেজে যান।
  • এখানে  ‘Search by Details.' সিলেক্ট করুন।
  • এখানে নিজের নাম লিঙ্গ, বয়স, বিধানসভা কেন্দ্র সহ একাধিক ব্যাক্তিগত তথ্য দিন। তারপর ‘Search' অপশান সিলেক্ট করুন।
  • আপনার নাম ভোটার তালিকায় থাকলে এখানে নিজের নাম দেখতে পাবেন। কিছু না দেখালে বুঝবেন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।

Advertisement

ভোটার আইডি কার্ডে সব সময় নামের বানান ঠিক থাকে না। তাই নিজের নামের বানান লিখলে অনেক সময় আপনার নাম ভোটার তালিকায় থাকলেও সার্চ রেজাল্টে কিছু দেখাবে না। তাই সব সময় EPIC নম্বর ব্যবহার করে এই সার্চ করলে সঠিক তথ্য জানার সম্ভব।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  2. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  3. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  4. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  6. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  7. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  8. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  9. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  10. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.