সোমবার থেকে শুরু Amazon প্রাইম ডে সেল: আকর্ষনীয় ডিলস ও অফার্স

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুলাই 2018 10:46 IST
হাইলাইট
  • সোমবার দুপুর 12টা থেকে শুরু হবে Amazon প্রাইম ডে সেল
  • বুধবার রাত 12টা পর্যন্ত এই সেল চলবে
  • এই সেলে 200 টি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে

 

সোমবার দুপুর 12টা থেকে শুরু হবে Amazon প্রাইম ডে সেল। বুধবার রাত 12টা পর্যন্ত এই সেল চলবে। 2017 সালে প্রাইম ডে সেল-এ বিশাল সাফল্যের পরে 2018 প্রাইম ডে সেল ঘোষনা করল Amazon। শুধুমাত্র Amazon Prime গ্রাহকরাই এই সেলে অনশগ্রহন করতে পারবেন। হ্যাজেট ছাড়াও, হোম অ্যাপলায়েন্স, জামাকাপড়, ইন্টিরিয়ারে বিশাল ছাড় পাওয়া যাবে। এর সাথেই স্মার্টফোন, ইলেকট্রিনিক্স ডিদাইসগুলিতে ছাড় দেওয়ার কথা ঘোষনা করেছে Amazon। প্রতিদিন দুপুর 1টাতে বিশেষ ফ্ল্যাশ সেলের আয়োজন করা হয়েছে। Amazon এর এই সেলের কথা শুনে আজ থেকে বিগ শপিং ডেজ সেল শুরু করেছে Flipkart।

Advertisement

আজ দুপুর 12 টায় প্রাইম ডে সেল শুরু হবে। বুধবার রাত 12টা পর্যন্ত এই সেল চলবে। শুধুমাত্র Amazon প্রাইম মেম্বাররাই এই সেলে অংশ নিতে পারবেন। এক বছরের Amazon প্রাইম মেম্বারশিপের জন্য 999 টাকা দিতে হয়। এছাড়াও মাসে 129 টাকার মাধ্যমে Amazon প্রাইম সাবস্ক্রিপশান পাওয়া সম্ভব। এয়ারটেল ও ভোডাফোন নির্দিষ্ট কিছু প্ল্যানে বিনামূল্যে Amazon প্রাইম সাবস্ক্রিপশান দিচ্ছে।

এই সেলে 200 টি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। এর মধ্যেই OnePlus, Sennheiser, WD, Godrej, Cloudwalker, Seagate, Samsung-এর কতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি রয়েছে। এছাড়াও একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে OnePlus 6 জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

কোম্পানির নিজস্ব  Fire TV Stick, Echo এর মতো ডিভাইসগুলিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। যদিও ইতিমধ্যেই Prime Now অ্যাপ ও গ্রোসারিতে ছাড় দিতে শুরু করেছে Amazon।

Advertisement

এই সেলে যে স্মার্টফোনগুলিতে ছাড় দেওয়া হবে তার মধ্যে অন্যতম OnePlus 6, Vivo V9, Samsung Galaxy Note 8, Moto G6 আর Huawei P20 Pro।

Amazon অ্যাপ এ একটি কুইজ এর আয়োজন করা হয়েছে। এই কুইজে অংশগ্রহন করে গ্রাহকরা একটি OnePlus 6 জিতে নিতে পারেন। এই কুইজে আপনাকে পাঁচটি প্রশন করা হবে। এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে OnePlus 6  লাকি ড্র এর জন্য আপনার নাম নতিভুক্ত হবে। 16 জুলাই দুপুর 1টায় Redmi Y2 এর সেল শুরু হবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডারদের 10 শতাংশ ছাড় দেবে Amazon। এছাড়াও নির্বাচিত কিছু প্রোডাক্টে 1,111 টাকা থেকে নো কস্ট EMI শুরু হবে। এর সাথেই পুরনো ফোন বদল করলে অতিরিক্ত 3,000টাকা ছাড় দেবে Amazon।

প্রাইম ডে সেল-এ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে ছাড় দেবে Amazon। Moto G5 Plus, Honor 7x ফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে Honor 7C 32GB, Samsung Galaxy On7 Prime, Huawei P20 Pro, Huawei P20 Lite, 10.or E, 10.or G, আর InFocus Turbo 5 এর মতো জনপ্রিয় ফোনগুলিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। Moto G6, OnePlus 6, Samsung Galaxy Note 8, Vivo V7+ আর Vivo V9 ফোনের সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ফোনের কেস, স্ক্রিন প্রোটেকটার, ডাটা কেবল ও পাওয়ার ব্যাঙ্কে 80 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Advertisement

এর সাথেই বিনামূল্যে এক দিনে ডেলিভারী, প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক ও এক্সক্লিউসিভ ডিলের সুবিধা নিতে পারবেন কোম্পানির প্রাইম গ্রাহকরা। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই একই দিনে Prime Day sale শুরু হবে। সেই দেশে মাত্র 36 ঘন্টা ধরে এই সেল চলবে বলে জানিয়েছে Amazon।


Will Amazon Prime Day 2018 sale be bigger than its Diwali sale? We discussed that on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.