Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 জুন 2026 23:22 IST
হাইলাইট
  • Amazon Prime Day 2026-এ ওয়্যারেবল ও হেডফোনে সর্বোচ্চ 80 শতাংশ ছাড়
  • অ্যামাজন প্রাইম ডে সেল জুলাই 4 থেকে জুলাই 6 পর্যন্ত চলবে
  • 1,499 টাকার বার্ষিক Prime প্ল্যান এখন 999 টাকায় পাওয়া যাচ্ছে

Amazon Prime Day 2026 will offer discounts up to 80 percent

Photo Credit: Amazon

Amazon Prime Day 2026 প্রায় এসে গেল। এই বছর প্রাইম ডে সেলের 10 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অফার দেবে মার্কিন ই-কমার্স সংস্থা। সোমবার ভারতে প্রাইম ডে সেলের 2026 সংস্করণের প্রথম দফার অফার ঘোষণা হয়েছে। এই মেগা শপিং ইভেন্টে প্রাইম সদস্যরা স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, অডিও ডিভাইস, স্মার্ট টিভি, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন ধরনের পণ্যে আকর্ষণীয় ছাড়ের সুবিধা পাবেন। সেলে পাঁচশোর বেশি নতুন লঞ্চ করা প্রোডাক্ট উপলব্ধ থাকবে। এছাড়াও, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই, এবং ক্যাশব্যাকের মতো বেনিফিট পাওয়া যাবে। আর কী কী চমক থাকছে সেলে?

Amazon Prime Day 2026: অফার ও ডিল

অ্যামাজন দাবি করছে, প্রাইম ডে 2026 স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেবে। এই সেলে অফারের অধীনে রয়েছে OnePlus Nord 6, Redmi A7 Pro, ও iQOO 15R-এর মতো Android ফোন। Boat এবং Ray Ban-সহ বিভিন্ন বড় ব্র্যান্ডের ওয়্যারেবল ও হেডফোন প্রোডাক্টে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে।

Amazon ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজে সর্বোচ্চ 75 শতাংশ সাশ্রয়ের সুযোগ দেবে। সংস্থা ল্যাপটপ ও ট্যাবলেটে সর্বাধিক 40 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলেছে। স্পিকারও 60 শতাংশ পর্যন্ত কম দামে কেনার সুযোগ পাওয়া যাবে।

বাড়িতে নতুন টিভি আনতে চান? অ্যামাজন প্রাইম ডে Samsung, Sony, TCL, LG, ও Xiaomi-এর স্মার্ট টিভিতে সর্বোচ্চ 65 শতাংশ ছাড় দেবে। বিভিন্ন ব্র্যান্ডের প্রজেক্টরে 70 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ক্রেতাদের জন্য সর্বোচ্চ 5,000 টাকার অতিরিক্ত কুপন, 12,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, ও 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার থাকছে।

Amazon Prime Day 2026-এ SBI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। দুই ব্যাঙ্কের ডেবিট, ক্রেডিট কার্ড, এবং EMI লেনদেনে অফারটি প্রযোজ্য। অন্য দিকে, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আনলিমিটেড 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।

Advertisement

প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ডে সেল জুলাই 4 রাত 12টা থেকে শুরু হয়ে জুলাই 6 রাত 11:59 পর্যন্ত চলবে। এই সেল যেহেতু সেল শুধু প্রাইম মেম্বারদের জন্য, তাই বিভিন্ন প্রাইম মেম্বারশিপ প্ল্যানের দাম অনেকটা কমানো হয়েছে। 1,499 টাকার বার্ষিক প্ল্যান এখন 999 টাকায় পাওয়া যাচ্ছে। 799 টাকার বার্ষিক Prime Lite প্ল্যানের দামও কমে হয়েছে 599 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.