এই ফলগুলি ব্যবহার করে চার্জ হবে স্মার্টফোন ব্যাটারি, বলছে গবেষণা

বিজ্ঞাপন
Edited by Biswadip Dey, আপডেট: 6 মার্চ 2020 16:54 IST
হাইলাইট
  • এই ফলটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফল
  • পোশাকি নাম ‘ডিউরিয়ান ফ্রুট’
  • এই ফলের বর্জ্যকে তড়িৎ-এর ধারকে রূপান্তরিত করা গিয়েছে

ফলের খোসা থেকেই ল্যাপটপ ও স্মার্টফোন চার্জ হবে

এই ফলটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফল। পোশাকি নাম ‘ডিউরিয়ান ফ্রুট'। সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ফলের বর্জ্যকে ‘সুপার ক্যাপাসিটার' বা তড়িৎ-এর ধারকে রূপান্তরিত করতে পেরেছেন। ফলে এর থেকে সহজেই এনার্জি উৎপন্ন হতে পারে। অর্থাৎ, তত্ত্বগত ভাবে কেউ তার ফোন, ল্যাপটপ কিংবা দৈনন্দিন অন্যান্য গ্যাজেট এই প্রযুক্তির সাহায্যে চার্জ দিতে পারবে। কেবল এই ফলই নয়, কাঁঠালের বর্জ্য থেকেও এটা করা সম্ভব। এই দু'টি ফলকে নিয়েই এমন গবেষণা করার কারণ এগুলির ছিদ্রময়তা। ‘সায়েন্স ডিরেক্ট'-এর এক রচনা থেকে এই ভাবে ফলের বর্জ্য থেকে চার্জিংয়ের বিষয়টি জানা যায়। 

কী করে কাজ করে?

এই গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস স্থানীয় সূত্রে প্রাপ্ত কাঁঠাল ও ডিউরিয়ান ফলকে নিয়ে গবেষণা শুরু করেন। ফলগুলি থেকে তাদের বর্জ্য অংশ তুলে এনে তাকে রূপান্তরিত করা হয় স্থায়ী কার্বন এরোজেলে। জলে ফলগুলিকে ফুটিয়ে তারপর তাকে জমিয়ে শুকনো করে এই বর্জ্য অংশ সংগ্রহ করে এটি করা হয়। এই কার্বন এরোজেল হল খুবই হালকা ও সছিদ্র এক বস্তু। এটা দিয়েই ইলেকট্রোড তৈরি করা হয়। 

এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ কী?

ভিনসেন্ট গোমস জানিয়েছেন, এমন কোনও টেকসই উপকরণের বস্তু যা বিশ্ব উষ্ণায়নে প্রভাব ফেলবে না তা থেকে এনার্জি তৈরি ও সঞ্চয়ের বিষয়ে গবেষণার এখন বিপুল গুরুত্ব। তাঁর মতে, প্রাকৃতিক ভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটার থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা প্রয়োজন, বিশেষ করে যেখানে ফসিলজাত জ্বালানির পরিমাণ ক্রমশ কমছে। সেই জায়গায় এই পদ্ধতিতে এনার্জি বাড়ালে বর্তমান চালু ব্যবস্থার একটা বিকল্প পথ তৈরি করা যাবে। 

কেন এই দুই ফলই?

গবেষকরা দেখেছেন, এই দুই ফল থেকে বর্তমানে ব্যবহৃত বস্তুর থেকেও ভাল সুপার-ক্যাপাসিটার তৈরি করা সম্ভব। এবং সেটা সম্ভব হয় এদের ছিদ্রময়তা ও বড় পৃষ্ঠতলের জন্য। গ্রাফিন থেকে প্রস্তুত দামি উপাদানকে কড়া প্রতিযোগিতায় ফেলে দিয়েছে এই দুই ফলের বর্জ্য থেকে প্রস্তুত এমন ক্যাপাসিটার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Durian fruit, jackfruit, University of Sydney
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.