এই ফলগুলি ব্যবহার করে চার্জ হবে স্মার্টফোন ব্যাটারি, বলছে গবেষণা

এই ফলটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফল। পোশাকি নাম ‘ডিউরিয়ান ফ্রুট’। সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ফলের বর্জ্যকে ‘সুপার ক্যাপাসিটার’ বা তড়িৎ-এর ধারকে রূপান্তরিত করতে পেরেছেন।

এই ফলগুলি ব্যবহার করে চার্জ হবে স্মার্টফোন ব্যাটারি, বলছে গবেষণা

ফলের খোসা থেকেই ল্যাপটপ ও স্মার্টফোন চার্জ হবে

হাইলাইট
  • এই ফলটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফল
  • পোশাকি নাম ‘ডিউরিয়ান ফ্রুট’
  • এই ফলের বর্জ্যকে তড়িৎ-এর ধারকে রূপান্তরিত করা গিয়েছে
বিজ্ঞাপন

এই ফলটিকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্রতম ফল। পোশাকি নাম ‘ডিউরিয়ান ফ্রুট'। সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ফলের বর্জ্যকে ‘সুপার ক্যাপাসিটার' বা তড়িৎ-এর ধারকে রূপান্তরিত করতে পেরেছেন। ফলে এর থেকে সহজেই এনার্জি উৎপন্ন হতে পারে। অর্থাৎ, তত্ত্বগত ভাবে কেউ তার ফোন, ল্যাপটপ কিংবা দৈনন্দিন অন্যান্য গ্যাজেট এই প্রযুক্তির সাহায্যে চার্জ দিতে পারবে। কেবল এই ফলই নয়, কাঁঠালের বর্জ্য থেকেও এটা করা সম্ভব। এই দু'টি ফলকে নিয়েই এমন গবেষণা করার কারণ এগুলির ছিদ্রময়তা। ‘সায়েন্স ডিরেক্ট'-এর এক রচনা থেকে এই ভাবে ফলের বর্জ্য থেকে চার্জিংয়ের বিষয়টি জানা যায়। 

কী করে কাজ করে?

এই গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ভিনসেন্ট গোমস স্থানীয় সূত্রে প্রাপ্ত কাঁঠাল ও ডিউরিয়ান ফলকে নিয়ে গবেষণা শুরু করেন। ফলগুলি থেকে তাদের বর্জ্য অংশ তুলে এনে তাকে রূপান্তরিত করা হয় স্থায়ী কার্বন এরোজেলে। জলে ফলগুলিকে ফুটিয়ে তারপর তাকে জমিয়ে শুকনো করে এই বর্জ্য অংশ সংগ্রহ করে এটি করা হয়। এই কার্বন এরোজেল হল খুবই হালকা ও সছিদ্র এক বস্তু। এটা দিয়েই ইলেকট্রোড তৈরি করা হয়। 

এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ কী?

ভিনসেন্ট গোমস জানিয়েছেন, এমন কোনও টেকসই উপকরণের বস্তু যা বিশ্ব উষ্ণায়নে প্রভাব ফেলবে না তা থেকে এনার্জি তৈরি ও সঞ্চয়ের বিষয়ে গবেষণার এখন বিপুল গুরুত্ব। তাঁর মতে, প্রাকৃতিক ভাবে স্বাভাবিক সুপার-ক্যাপাসিটার থেকে উচ্চশক্তির এনার্জি স্টোরেজ ডিভাইস তৈরি করা প্রয়োজন, বিশেষ করে যেখানে ফসিলজাত জ্বালানির পরিমাণ ক্রমশ কমছে। সেই জায়গায় এই পদ্ধতিতে এনার্জি বাড়ালে বর্তমান চালু ব্যবস্থার একটা বিকল্প পথ তৈরি করা যাবে। 

কেন এই দুই ফলই?

গবেষকরা দেখেছেন, এই দুই ফল থেকে বর্তমানে ব্যবহৃত বস্তুর থেকেও ভাল সুপার-ক্যাপাসিটার তৈরি করা সম্ভব। এবং সেটা সম্ভব হয় এদের ছিদ্রময়তা ও বড় পৃষ্ঠতলের জন্য। গ্রাফিন থেকে প্রস্তুত দামি উপাদানকে কড়া প্রতিযোগিতায় ফেলে দিয়েছে এই দুই ফলের বর্জ্য থেকে প্রস্তুত এমন ক্যাপাসিটার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  2. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  3. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  4. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  5. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  6. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  7. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  8. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  9. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  10. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »