Election Results 2019: লোকসভা নির্বাচনের ফলাফল অনলাইনে দেখবেন কীভাবে?

কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার থেকে নির্বাচনের ফলাফল সরাসরি জানতে NDTV.com/Bengali ওয়েবসাইট ওপেন করে বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ফলাসলের প্রতি মুহুর্তের খবর সরাসরি জানা যাবে।

Election Results 2019: লোকসভা নির্বাচনের ফলাফল অনলাইনে দেখবেন কীভাবে?
বিজ্ঞাপন

19 মে শেষ হয়েছে সাত দফার ভোট গ্রহন। 23 মে 2019 লোকসভা নির্বাচনের ফল ঘোষনা হবে।অনলাইনে একাধিক উপায়ে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানা যাবে। NDTV বাংলা ওয়েবসাইটNDTV বাংলা অ্যাপ থেকে 23 মে লোকসভা নির্বাচনের সব আপডেট সরাসরি পাওয়া যাবে। এছাড়াও Google ও সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। 23 মে সকাল 8 টায় ভোটগনণা শুরু হবে।

কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার থেকে নির্বাচনের ফলাফল সরাসরি জানতে NDTV.com/Bengali ওয়েবসাইট ওপেন করে বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ফলাসলের প্রতি মুহুর্তের খবর সরাসরি জানা যাবে।

স্মার্টফোনে NDTV বাংলা অ্যাপ ডাউনলোড করেও লোকসভা নির্বাচন ফলাফলের প্রতি মুহুর্তের আপডেট পাওয়া যাবে।

এছাড়াও ইংরাজিতে 2019 সালের লোকসভা নির্বাচন ফলাফলের প্রতি মুহুর্তের আপডেট জানতে NDTV অ্যাপ ও NDTV Lite অ্যাপ ডাউনলোড করতে পারেন।

NDTV ছাড়াও Google সার্চ থেকে সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। বৃহস্পতিবার Google -এ ‘Election Results' অথবা ‘Election Results 2019' সার্চ করে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানা যাবে। প্রতি মুহুর্তে আপডেট হতে থাকবে Google পেজ।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় NDTV Bangla পেজ লাইক করে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানতে পারবেন। Facebook এ NDTV Bangla পেজ লাইক করতে এখানে ক্লিক করুন। Twitter এ  @NDTVBengali হ্যান্ডেল  ফলো করতে পারেন। এছাড়াও #ResultsWithNDTV হ্যাশট্যাগ সার্চ করে লোকসভা নির্বাচন ফলাফলের সব আপডেট জানতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »