ঘুম হচ্ছে না ভারতবাসীর, জানাল সমীক্ষা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অক্টোবর 2019 17:51 IST

2018 সালের 1 অগাস্ট থেকে 2019 সালের 31 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা চালিয়েছে Fitbit

রাতে ঘুম হচ্ছে না ভারতবাসীর। সম্প্রতি Fitbit প্রকাশিত এক সমীক্ষা রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। Fitbit সমীক্ষায় জানা গিয়েছে প্রতি রাতে গড়ে 7 ঘণ্টা 1 মিনিট ঘুমায় ভারতবাসী। ভারতবাসীর থেকে কম ঘুমায় শুধুমাত্র জাপানের নাগরিকরা। সূর্যোদয়ের দেশের মানুষরা প্রতি রাতে গড়ে 6 ঘণ্টা 47 মিনিট ঘুমায়। বিভিন্ন দেশের মানুষের ঘুমের মসয়ের উপরে সম্প্রতি এক সমীক্ষা চালিয়েছে Fitbit।

মোট 18 টা দেশে এই সমীক্ষা চালানো হয়েছিল ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, ফ্রান্স, জার্মানি, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই সমীক্ষা চালিয়েছে Fitbit। সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে ঘুমের নিরিখে ভারতবাসী সবার পিছনে রয়েছে। ভারতের সাথেই রয়েছে জাপান। ভারতবাসী ঘুমে মাত্র 77 মিনিট র‍্যাপিড আই মুভমেন্ট (REM) থাকে।

2018 সালের 1 অগাস্ট থেকে 2019 সালের 31 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল।

“আবেগ নিয়ন্ত্রণ করতে এই REM ঘুম খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও স্মৃতিশক্তি ও প্রোটিন সিন্থেসিসে কাজে লাগে এই ঘুম। শরীর সঠিকভাবে চলছে কি না তা বোঝা যায় এই ঘুম থেকে।” জানিয়েছে কোম্পানি।

সব থেকে কম ঘুম হয় 75-90 বছর বয়সের মানুষদের। এই বয়সের মানুষরা দিনে গড়ে 6 ঘণ্টা 35 মিনিট ঘুমান। অন্যদিকে অনেকটা দেরি করে শুতে যান 18-25 বছর বয়সের মানুষ।

Advertisement

তবে শুধুমাত্র ঘুম নয়, হাঁটাচলার দিক থেকেও সব থেকে পিছিয়ে ভারতীয়রা। ভারতবাসী প্রতিদিন গড়ে 6,533 পা হাঁটেন।

আরও পড়ুন: 

দাঁড়িয়ে অপেক্ষা করে ক্লান্ত? যত্রতত্র বসতে চাইলে কোমরে পরে নিন এই বিশেষ চেয়ার

Advertisement

হাঙরের আক্রমণের থেকে পাঁচ গুণ মারাত্মক সেলফি, কেন?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Fitbit India, Fitbit
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.