পুজোর আগেই Flipkart –এ Big Billion Days সেল: এক নজরে সব খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 17:11 IST
হাইলাইট
  • 10 অক্টোবর থেকে শুরু হবে এই সেল
  • পাঁচ দিন ধরে চলবে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’ সেল
  • জনপ্রিয় সব গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেবে Flipkart

10 অক্টোবর থেকে শুরু হবে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’ সেল।

 

সম্প্রতি Big Billion Days সেল এর ঘোষণা করেছে Flipkart। আগামী সপ্তাহে 10 অক্টোবর থেকে শুরু হবে এই সেল। পাঁচ দিন ধরে চলবে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’ সেল। একই দিনে শুরু হবে Amazon এর ‘Great Indian Festival’ সেল। Flipkart ‘Big Billion Days’ সেলে জনপ্রিয় সব গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেবে Flipkart। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও হোম অ্যাপ্লায়েস প্রোডাক্টে পাওয়া যাবে বিশাল ছাড়। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সেলিব্রিটিকে এই সেলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এই তেলিকায় যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন তেমনি রয়েছেন ক্রিকেট স্টার বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি প্রমুখ। কোম্পানির ইতিহাসে সবথেকে বড় সেল হতে চলেছে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’।

Advertisement

একাধিক প্রোডাক্টে বিশাল ছাড়ের পাশাপাশি এই বছর অনেক নতুন পেমেন্ট অপশান নিয়ে এসেছে Flipkart। এর ফলে অনলাইন শপিং এর দুনিয়ায় নতুন গ্রাকদের কেনাকাটায় অনেক সুবিধা হবে। এই সেলে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবীট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।

এছাড়াও এই বছর প্রথম Flipkart Plus গ্রাহকরা ‘বিগ বিলিয়ান ডেস’ সেলে অংশ নিতে পারবেন। এর ফলে যে কোন সেলে আগে অংশগ্রহন সহ বিনামূল্যে শিপিং এর সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

2018 সালের ‘বিগ বিলিয়ান ডেস’ থেকে কী আশা করা যেতে পারে?

নির্দিষ্ট দিনে আলাদা বিভাগে সেল চলবে এই বছরের Flipkart ‘বিগ বিলিয়ান ডেস’ সেলে। প্রথম দিন ফ্যাশান, টিভি ও অ্যাপ্লায়েন্স ও স্মার্ট ডিভাইসে ছাড় দেবে অনলাইন ই-কমার্স সাইটটি। দ্বিতীয় দিনে থাকবে স্মার্টফোন, গ্যাজেট অ্যাকসেসারিজ, ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে বিশাল ছাড়। 10-14 অক্টোবর চলবে এই সেল।

Advertisement

ক্রেজি ডিলস: ‘বিগ বিলিয়ান ডেস’ সেলের সময় প্রত্যেক আট ঘটা পরে এই ডিল বদলে যাবে। খুব জলদি এই প্রোডাক্টের স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মহা প্রাইস ড্রপ: নির্দিষ্ট সময়ের জন্য সাধারন ছাড়ের উপরে অতিরিক্ত ছাড় দেবে Flipkart। এর জন্য সারাক্ষন মোবাইলে বা কম্পিউটারে Flipkart খুলে বসে থাকতে হবে।

রাশ আওয়ার: শুধুমাত্র প্রথম দুই ঘন্টায় চলবে এই ডিল।

Advertisement

ফ্ল্যাশ সেল: ফ্ল্যাশ সেলের অধীনে 120 ঘন্টায় 120 টি আলাদা ডিল চলবে বলে জানিয়েছে Flipkart।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Big Billion Days 2018, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.