বিনামূল্যে জলদি ডেলিভারি সহ একাধিক সুবিধা নিয়ে আসবে Flipkart Plus

Flipkart জানিয়েছে যে কোন গ্রাহক Flipkart Plus সদস্য হতে পারবেন। 15 আগস্ট এই বিষয়ে আরও তথ্য জানানো হবে।

বিনামূল্যে জলদি ডেলিভারি সহ একাধিক সুবিধা নিয়ে আসবে Flipkart Plus

lipkart Plus মেম্বারশিপের জন্য গ্রাহকদের কোন টাকা খরচ করতে হবে না।

হাইলাইট
  • 15 আগস্ট Flipkart Plus পরিষেবা শুরু করবে Flipkart
  • পাবেন। Amazon Prime টাক্কা দিতে এই পরিষেবা শুরু হবে
  • এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন
বিজ্ঞাপন

গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে Flipkart Plus নামের নতুন ল্যালিটি প্রোগ্রাম শুরু করবে Flipkart। এক কথায় প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে তাড়াতাড়ি ডেলিভারি সহ একাধিক সুবিধা পাবেন। Amazon Prime টাক্কা দিতে আগামী 15 আগস্ট Flipkart Plus পরিষেবা শুরু করবে Flipkart। Amazon Prime মেম্বারশিপের জন্য আলাদা টাকা খরচ করতে হলেও গ্রাহকরা বিনামূল্যে Flipkart Plus মেম্বারশিপ পেয়ে যাবেন। পয়েন্টের উপরে নির্ভর করে Flipkart Plus সার্ভিস চলবে। ওয়াবসাইট থেকে কিছু কিননেই Plus পয়েন্ট পেয়ে যাবেন Flipkart গ্রাহকরা।

একাধিক নতুন ফিচারের সাথে Flipkart Plus মেম্বারশিপের জন্য গ্রাহকদের কোন টাকা খরচ করতে হবে না। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন। এছাড়াও একাধিক সেলে অন্য গ্রাহকদের আগে অংশ নিতে পারবেন Flipkart Plus মেম্বাররা। এর সাথেই গ্রাহকরা আরও ভালো কাস্টমার সাপোর্ট পাবেন। প্রত্যেকবার Flipkart থেকে কিছু অর্ডার করলে গ্রাহক Plus পয়েন্ট পাবেন। পরে একাধিক ক্ষেত্রে এই পয়েন্ট কাজে লাগানো যাবে।

Gadget360 কে Flipkart জানিয়েছে যে কোন গ্রাহক Flipkart Plus সদস্য হতে পারবেন। 15 আগস্ট এই বিষয়ে আরও তথ্য জানানো হবে।

ওয়েবসাইটের বেশিরভাগ প্রোডাক্টে বিনামূল্যে তাড়াতাড়ি ডেলিভার  Flipkart Plusএর প্রধাণ আকর্ষন। এর সাথেই থাকছে সব সেলে আগে অংশ নেওয়ার সুযোগ। এর সাথেই দারুন কাস্টমার সাপোর্ট পাবেন Flipkart Plus সদস্যরা।

কোম্পানির সিইও কল্যান কৃষ্ণমূর্তি বলেন, “Flipkart –এ ভারতের গ্রাহকের সব সমস্যার সমাধান খুব সহজেই করা হয়। অর্থাৎ আমরা কোন নির্দিষ্ট শ্রেণীর কথা না ভেবে গোটা সমাজের কথা ভেবে কাজ করি। এই কথাকে মাথায় দেখেই আমরা Flipkart Plus তৈরী করেছি। ভারতের স্বাধীনতা দিবসে এই পরিষেবা শুরু করতে পেরে আমরা উত্তেজিত।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »