'Flipkart Plus' কী? কীভাবে পাওয়া যাচ্ছে 'Flipkart Plus' সদস্যপদ?

'Flipkart Plus' মেম্বারশিপের জন্য 50 কয়েন থাকা বাধ্যতামূলক। 250 টাকার কেনাকাটায় একটি কয়েন দেবে Flipkart। এর ফলে 'Flipkart Plus' মেম্বারশিপের জন্য 12,500 টাকার কেনাকাটা করা বাধ্যতামূলক।

'Flipkart Plus' কী? কীভাবে পাওয়া যাচ্ছে 'Flipkart Plus' সদস্যপদ?

3 কোটির বেশি প্রোডাক্টে  'Flipkart Plus' গ্রাহকরা বিনামূল্যে প্রায়োরিটি শিপিং এর সুবিধা পাবেন

হাইলাইট
  • সম্প্রতি কাস্টোমার লয়ালটি প্রোগ্রাম শুরু করেছে Flipkart
  • নতুন এই প্রোগ্রামের নাম 'Flipkart Plus'
  • বিনামূল্যে 'Flipkart Plus' পরিষেবা পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

সম্প্রতি কাস্টোমার লয়ালটি প্রোগ্রাম শুরু করেছে Flipkart। নতুন এই প্রোগ্রামের নাম 'Flipkart Plus'। এই পরিষেবার মাধ্যমে Flipkart গ্রহকরা একাধিক আকর্ষনীয় সুবিধা পাবেন। এর মধ্যেই অন্যতম যে কোন সেলে অন্য গ্রাহকদের থেকে আগে অংশগ্রহনের সুযোগ। বুধবার শুরু হয়েছে Flipkart  Big Billion Days সেল। এই সেলে 'Flipkart Plus'গ্রাহকরা যে কোন ডিলে সাধারন গ্রাহকদের আগে অংশ নিতে পারবেন।

'Flipkart Plus' এর সুবিধা

3 কোটির বেশি প্রোডাক্টে  'Flipkart Plus' গ্রাহকরা বিনামূল্যে প্রায়োরিটি শিপিং এর সুবিধা পাবেন। এছাড়াও যে কোন সেলে অন্য গ্রাহকদের আগে অংশ নিতে পারবেন 'Flipkart Plus' গ্রাহকরা। এছাড়াও 'Flipkart Plus' গ্রাহকদের অন্য বিশেষ কাস্টোমার কেয়ারের ব্যবস্থা করেছে ইকমার্স কোম্পানিটি। প্রত্যেকবার কেনাকাটায় কিছু কয়েন পাবেন  Flipkartগ্রাহকরা। এই কয়েনের ভিত্তিতে 'Flipkart Plus' মেম্বারশিপ দেওয়া হবে।

'Flipkart Plus' এর দাম

আপাতত বিনামূল্যে  'Flipkart Plus' পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে এই পরিষেবার জন্য নির্দিষ্ট পরিমান কয়েন থাকা বাধ্যতামূলক। এখন 'Flipkart Plus' মেম্বারশিপের জন্য কোন টাকা দিতে হচ্ছে না।

কীভাবে 'Flipkart Plus'এ যোগ দেবেন?

'Flipkart Plus' মেম্বারশিপের জন্য 50 কয়েন থাকা বাধ্যতামূলক। 250 টাকার কেনাকাটায় একটি কয়েন দেবে Flipkart। এর ফলে 'Flipkart Plus' মেম্বারশিপের জন্য 12,500 টাকার কেনাকাটা করা বাধ্যতামূলক।

ইতিমধ্যেই আপনি  Flipkart থেকে অনেক কেনাকাটা করে থাকলে আপনাকে বিনামূল্যে 'Flipkart Plus' মেম্বারশিপ দেওয়া হতে পারে। Flipkart ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে 'Flipkart Plus' বিভাগে গিয়ে আপনার মেম্বারশিপ স্ট্যাটাস দেখে নিতে পারেন।

যথেস্ট কয়েন থাকলে ‘Join for free’ তে ক্লিক করে বিনামূল্যে 'Flipkart Plus' সদস্যপদ পেয়ে যাবেন।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  2. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  3. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  4. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  5. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  6. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  7. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  8. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  9. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  10. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »