Election Results 2019: প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে নির্বাচনের ফলাফল সরাসরি দেখাবে YouTube

রসার ভারতীর সাথে হাত মিলিয়ে ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল Google। Google এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল দেখানো হবে।

Election Results 2019: প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে নির্বাচনের ফলাফল সরাসরি দেখাবে YouTube

Photo Credit: Twitter/ Prasar Bharti

23 মে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি দেখাবে YouTube

বিজ্ঞাপন

আর কয়েক ঘন্টার অপেক্ষা। 23 মে সকাল থেকেই লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করবে। প্রতি মুহুর্তের আপডেট পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবেন দেশবাসী। এবার প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল Google। Google এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল দেখানো হবে।

এক বিবৃতিতে প্রসার ভারতী জানিয়েছেন, Google ও প্রসার ভারতী একসাথে 23 মে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব উজ্জাপন করবে। YouTube এ একটি লাইভ স্ট্রিম তৈরী করে এই কাজ করা হবে।

“ভারতে যে কোন যায়গা থেকে YouTube ওয়াবসাইট বা অ্যাপ ওপেন করলেই সবার উপরে DD News এর লাইভ দেখা যাবে।” জানিয়েছেন প্রসার ভারতীর শশী শেখর ভেম্পতি।

“YouTube ওপেন করলে সবার আগে এই লিঙ্ক দেখা যাবে। এই লিঙ্কে ক্লিক করলেই YouTube থেকে সরাসরি DD News দেখা যাবে। একই উইন্ডোতে 14 টি প্রাদেশিক ভাষায় DD চ্যানেল দেখা যাবে।” বলেন তিনি।

ভেম্পতি জানিয়েছেন, এর ফলে নাগরিকের কাছে সহজেই সঠিক খবর পৌঁছে যাবে। বিশেষ করে অতীতে প্রথম 2-3 ঘন্টায় অনেক ভুল খবর প্রচার হতে দেখা গিয়েছে। সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে।

“এর ফলে খুব সহজেই ভারতের সব YouTube  গ্রাহকের আঙুলের ডগায় পৌঁছে যাবে DD News। একাধিক ভাষায় ভারতবাসীর কাছে ভোটের ফলাফল পৌঁছে দিতে এই উদ্যোগ বড় ভুমিকা নেবে। এর সাথেই খুব সহজে ভারতবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে যাবে।” বলেন ভেম্বতি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »