Mi 10 launch will be streamed live through an “online-only broadcast” starting 2pm CST Asia (11:30am IST).
Photo Credit: Weibo
Mi 10 will debut with a new curved AMOLED display
বৃহস্পতিবার লঞ্চ হবে Mi 10। Xiaomi -র পরবর্তী ফ্ল্যাগশিপে থাকছে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM, 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা। Mi 10 এর সঙ্গের আজ লঞ্চ হতে পারে Mi 10 Pro। শুধুমাত্র অনলাইন স্ট্রিম করেই Mi 10 লঞ্চ করতে চলেছে বেজিংয়ের কোম্পানিটি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য কোন অনুষ্ঠানের আয়োজন করেনি Xiaomi। 13 ফেব্রুয়ারি সকাল 11 টা 30 মিনিটে অনলাইনে Mi 10 লঞ্চ শুরু হবে। চিনে কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Mi 10 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
চোখ ধাঁধানো ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা এসে গেল Samsung Galaxy S20 সিরিজ
Mi 10 -এ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের সর্বোচ্চ 1,120 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। 90Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে 180Hz টাচ রেসপন্স থাকছে। এই ফোনের HDR 10+ ডিসপ্লেতে থাকছে 5000000:1 কনট্রান্স রেশিও।
Mi 10 এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 7680x4320 পিক্সেল রেসোলিউশনে 8K ভিডিও রেকর্ড করা যাবে। সঙ্গে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার ও Wifi 6 সাপোর্ট। Geekbench লিস্টিং থেকে জানা গিয়েছে ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 865 চিপসেট ও 8GB RAM।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Xiaomi জানিয়েছে Mi 10 -এর ভিতরে একটি 4,500 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 45 মিনিটে এই ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে। সঙ্গে থাকছে 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জিং। Mi 10 -এ থাকছে একটি 108 মেগাপিক্সেল ISOCELL Bright HMX সেন্সর। বৃহস্পতিবার Mi 10 এর সঙ্গেই লঞ্চ হবে Mi 10 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reportedly Brings Third-Party Agent Chats to iOS Beta Users