মঙ্গলবার Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। এই ফোনগুলি হল Galaxy S20, Galaxy S20+ ও Galaxy S20 Ultra।
Galaxy S20 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Samsung
মঙ্গলবার Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। এই ফোনগুলি হল Galaxy S20, Galaxy S20+ ও Galaxy S20 Ultra। এই তিন ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে। সঙ্গে থাকছে বিশাল ব্যাটারি, 8K ভিডিও রেকর্ডিং, 5G কানেক্টিভিটি ও আগের থেকেও পাতলা বেজেল। Galaxy S20 Ultra -তে থাকছে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 40 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 45W ফাস্ট চার্জিং।
6 মার্চ থেকে Galaxy S20 সিরিজ বিক্রি শুরু করবে Samsung। 999 মার্কিন ডলার (প্রায় 71,300 টাকা) থেকে Galaxy S20 -র দাম শুরু হচ্ছে। Galaxy S20+ -এর দাম শুরু হচ্ছে 1,199 মার্কিন ডলার (প্রায় 85,500 টাকা) থেকে। অন্যদিকে Galaxy S20 Ultra -র দাম শুরু হচ্ছে 1,399 মার্কিন ডলার (প্রায় 99,800 টাকা) থেকে। যদিও ভারতে এই তিন ফোনের দাম ঘোষণা করেনি চিনের কোম্পানিটি।
ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বিপ্লব! এসে গেল Samsung Galaxy Z Flip
Samsung Galaxy S20 -এ রয়েছে 6.2 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 12GB LPDDR5 RAM ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.1 স্কিন চলবে।
Samsung Galaxy S20 -তে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা ও একটি 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও তিন গুণ অপটিকাল জুম। সেলফি তোলার জন্য রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy S20+ -এ রয়েছে 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 12GB LPDDR5 RAM ও 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি One UI 2.1 স্কিন চলবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S20+ -র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা ও একটি 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও তিন গুণ অপটিকাল জুম। সঙ্গে থাকছে একটি ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা।
![]()
মঙ্গলবার সান ফ্রান্সিস্কোয় লঞ্চ হয়েছে Samsung Galaxy S20, Galaxy S20 ও Galaxy S20 Ultra
Samsung Galaxy S20 Ultra -তে রয়েছে 6.9 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 16GB LPDDR5 RAM ও 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 5,-00 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 45W ফাস্ট চার্জিং। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.1 স্কিন চলবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S20 Ultra -র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে 40 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Disclosure: সান ফ্রান্সিস্কোতে Gadgets360 প্রতিনিধির বিমান যাত্রা ও হোটেলের খরচ বহন করেছে Samsung
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch