SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 নভেম্বর 2026 14:28 IST
হাইলাইট
  • SAP প্রায় 10,000 কর্মী ছেঁটে ফেলতে করতে পারে
  • সংস্থার সেলস, প্রোডাক্ট, ও ইঞ্জিনিয়ারিং বিভাগে বেশি ছাঁটাই হতে পারে
  • AI সংক্রান্ত বিনিয়োগের জন্য খরচ কমাতে কর্মীসংখ্যা কমানো হতে পারে

SAP is planning to slash around 10,000 jobs

Photo Credit: Pexels/Ketut Subiyanto

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে  বিশ্বের কর্মসংস্থানের চিত্রও পাল্টে যাচ্ছে। খরচ কমাতে এবং কাজের গতি বাড়াতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই  অব্যাহত। জার্মান সফটওয়্যার জায়েন্ট SAP এবার তাদের কর্মীসংখ্যার প্রায় 10 শতাংশ ছেঁটে ফেলবে বলে খবর সামনে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবসায়িক কাঠামোয় পরিবর্তন আনতে প্রায় 10,000 কর্মী কমানোর পরিকল্পনা করছে ইউরোপের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি। সরাসরি ছাঁটাইয়ের পাশাপাশি স্বাভাবিকভাবে চাকরি ছেড়ে দেওয়া ও স্বেচ্ছায় চাকরি ছাড়ার মতো পদ্ধতিতে কর্মীসংখ্যা কমানো হতে পারে। মোট কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। সংখ্যাটি শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে বদলাতে পারে।

SAP প্রায় 10,000 কর্মী ছাঁটাই করতে পারে

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্যাপের প্রতিটি বিভাগকে কর্মী ছাঁটাইয়ের সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। বিশেষ করে সংস্থার সেলস, প্রোডাক্ট, এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। ব্লুমবার্গের প্রশ্নের জবাবে সংস্থা বলেছে, “নিজেদের কৌশল ও গ্রাহকদের চাহিদার সঙ্গে যাতে সামঞ্জস্য বজায় রাখতে পারে, তা নিশ্চিত করতে স্যাপ নিয়মিতভাবে সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে।”

তবে পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি। স্যাপ তাদের বিশ্বমানের এন্টারপ্রাইজ সফটওয়্যারের জন্য পরিচিত। সেলস, ফিন্যান্স, সাপ্লাই চেন, অ্যাকাউন্টস, এবং হিউম্যান রিসোর্স থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজ সম্পন্ন করতে স্যাপের সফটওয়্যারের জুড়ি মেলা ভার।

অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার মতো কৃত্রিম মেধাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসায়িক কৌশলে বদল আনছে স্যাপ। গত দুই বছরে এআই চালিত সফটওয়্যার টুলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। নিজেদের সফটওয়্যারের বিভিন্ন ক্ষেত্রে এআই ফিচার যুক্ত করতে বিপুল লগ্নি করছে তারা।

রিপোর্ট অনুযায়ী, 10,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্যাপের বৃহত্তর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ। কাজের পরিধি আরও সংক্ষিপ্ত করে এআই সংক্রান্ত বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ ও সম্পদ বরাদ্দ করতে চাইছে সংস্থাটি। বর্তমানে বিশ্বজুড়ে তাদের কর্মীসংখ্যা এক লক্ষেরও বেশি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: SAP, SAP Layoff, Artificial Intelligence, AI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  2. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  3. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  4. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  5. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  6. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  7. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  8. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  9. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  10. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.