‘প্রেম দিবসে’ প্রিয়জনের মন জিততে দেখে নিন এই গ্যাজেটগুলি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ফেব্রুয়ারি 2020 18:04 IST

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেরা কিছু গ্যাজেট গিফটের আইডিয়া দেখে নিন

সামনেই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করবেন অনেকেই। কিন্তু ভালবাসার মানুষের জন্য কী কিনবেন বুঝতে পারছেন না? আগামী সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে-র আগে দেখে নিন প্রিয়জনের জন্য দুর্দান্ত কয়েকটা উপহার দেখে নিন।

Amazon Kindle 10th Generation

ভালবাসার মানুষ পড়তে পছন্দ করলে এই ই-রিডার উপহার দিতে পারেন। ই-রিডারের দুনিয়ায় এটাই অন্যতম সেরা ডিভাইস। সঙ্গে Amazon ওয়েবসাইটে রয়েছে কয়েক লক্ষ ই-বুক কালেকশন।

দাম: 7,999 টাকা

Apple Watch Series 3 38mm

ভারতে দিন দিন Apple Watch -এর জনপ্রিয়তা বাড়ছে। Apple Watch Series 3 -তে ইসিজি ফিচার না থাকলেও অন্য সব সুবিধা পাওয়া যাবে এই ডিভাইসে। যদিও শুধুমাত্র iPhone -এর সঙ্গেই যে কোন Apple Watch ব্যবহার করা যায়।

দাম: 20,900 টাকা

Advertisement

Fitbit Versa 2 

Android ও iOS ডিভাইসের সঙ্গে কাজ করবে এই স্মার্টওয়াচ। ফিটনেস দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নাম Fitbit। 15,000 টাকার কম দামে এই ডিভাইস আপনার প্রিয়জনের মন জিতে নিতে পারে।

Advertisement

দাম: 14,388 টাকা

Apple AirPods

ওয়্যারলেস ইয়ারফোন কেনার পরিকল্পনা থাকলে দেখে নিতে পারেন Apple AirPods। সম্প্রতি অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সহ একটি AirPod লঞ্চ করেছে Apple।

Advertisement

দাম: 12,999 টাকা

Sony WH-1000XM3 

এটা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ওয়্যারলেস হেডফোন। কম ওজন, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ও দুর্দান্ত সাউন্ডের জন্য এই হেডফোনের সুনাম রয়েছে।

দাম: 23,990 টাকা

Fujifilm Instax Mini 9 

স্মার্টফোনের যুগে কে ক্যামেরা কেনে? যদিও রাস্তাঘাটে ছবি তুলে প্রিন্ট করতে এই ক্যামেরা কাজে লাগতে পারে। 4,000 টাকার কম দামে এই ইনস্ট্যান্ট ক্যামেরা কেনা যাবে।

দাম: 3,699 টাকা

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.