Amazon Great Republic Day সেলে লাফিয়ে দাম কমল ল্যাপটপের, Lenovo, Dell, Asus, HP বাম্পার ছাড়ে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 জানুয়ারী 2026 12:33 IST
হাইলাইট
  • Amazon Great Republic Day Sale 2026 জানুয়ারি 16 শুরু হয়েছে
  • SBI ক্রেডিট কার্ড 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে
  • Asus, Dell, Lenovo-এর মতো ব্র্যান্ডের বাজেট ল্যাপটপে দুর্দান্ত অফার

Amazon Great Republic Day Sale offering HP, Dell, Asus, and Lenovo laptops at a discounted price

Photo Credit: Amazon

মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে ল্যাপটপ কেনার খরচ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে PC এবং ল্যাপটপের দাম 10 শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এই আবহে স্বস্তির বার্তা শোনাচ্ছে Amazon Great Republic Day Sale 2026। ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অ্যামাজনের এই মেগা সেলে নামি দামি কোম্পানির ল্যাপটপে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে Lenovo, HP, Acer, Asus, ও Dell-এর মতো ব্র্যান্ডের নাম। যদি আপনি 40,000 টাকার নিচে ভাল ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

Amazon Great Republic Day Sale 2026: 40,000 টাকার মধ্যে ল্যাপটপ

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। Prime মেম্বারশিপ থাকলে 12.5 শতাংশ ছাড় পাওয়া যাবে। 40,000 টাকা বাজেটের মধ্যে বিক্রিত ল্যাপটপে ক্রেতারা Intel i3 13th জেনারেশন ও Ryzen 3 বা Ryzen 5 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এর সাথে বিনামূল্যে Microsoft Office, FHD LCD ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র‍্যাম, এবং সর্বোচ্চ 512 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে।

এই দামের নিচে থাকা ল্যাপটপগুলি প্রধানত সাধারণ ও দৈনন্দিন কাজের জন্য উপযোগী। পড়াশোনা, অনলাইন ক্লাস, অফিসের কাজ, ডকুমেন্ট তৈরি, হালকা প্রোগ্রামিং, এবং ওয়েব ব্রাউজার ভিত্তিক কাজে কোনও সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। চলুন দেখে নিই সেলে 40,000 টাকার নিচে কেমন ল্যাপটপ বিক্রি হচ্ছে।

Amazon Sale: 40,000 টাকার নিচে সেরা ল্যাপটপ

মডেল দাম (MRP) ছাড়ের পর দাম কেনার লিঙ্ক
Asus Vivobook Go 14 43,990 টাকা 30,990 টাকা এখানে কিনুন
Acer Aspire Lite 52,990 টাকা 35,990 টাকা এখানে কিনুন
HP 15 52,721 টাকা 37,990 টাকা এখানে কিনুন
Lenovo IdeaPad Slim 3 53,790 টাকা 38,490 টাকা এখানে কিনুন
Lenovo V15 G4 99,999 টাকা 38,999 টাকা এখানে কিনুন
Dell 15 47,877 টাকা 39,990 টাকা এখানে কিনুন
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.