রেটিনা ডিসপ্লে, টাচ আইডি সহ লঞ্চ হল নতুন MacBook Air

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অক্টোবর 2018 09:10 IST
হাইলাইট
  • MacBook Air এর প্রধান আকর্ষণ রেটিনা ডিসপ্লে
  • নতুন MacBook Air এর T2 চিপ এই ল্যাপটপকে আরও সুরক্ষিত করবে
  • MacBook Air এর দাম 1199 মার্কিন ডলার (প্রায় 88,200 টাকা)

নতুন MacBook Air এর প্রধান আকর্ষন 13.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে

লঞ্চ হল নতুন MacBook Air। মঙ্গলবার নিউ ইয়র্কে এক ইভেন্ট থেকে কম দামের এই MacBook লঞ্চ করল Apple। 2017 সালে নতুন স্পেসিফিকেশান যোগ হলেও 2010 সালের পরে MacBook Air ল্যাপটপের ডিজাইনে কোন পরিবর্তন হয়নি। নতুন MacBook Air এর প্রধান আকর্ষণ রেটিনা ডিসপ্লে। এই প্রথম MacBook Air ল্যাপটপে রেটিনা ডিসপ্লে ব্যবহার হল। এছাড়াও নতুন MacBook Air এ যোগ হয়েছে টাচ আইডি। ল্যাপটপের কি-কোর্ডের উপরে ব্যবহার হয়েছে এই টাচ আইডি। কোম্পানির নিজস্ব T2 চিপের সাহায্যে চলবে এই সিকিউরিটি ফিচার। মঙ্গলবার একই ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন iPad Pro।

নতুন MacBook Air এর T2 চিপ এই ল্যাপটপকে আরও সুরক্ষিত করবে। এছাড়াও থাকবে SSD স্টোরেজ ড্রাইভ। 8GB RAM, Intel Core i5 প্রসেসার আর 128GB SDD স্টোরেজ সহ নতুন MacBook Air এর দাম 1199 মার্কিন ডলার (প্রায় 88,200 টাকা)। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে প্রি-অর্ডার শুরু হবে নতুন MacBook Air। বিক্রি শুরু 7 সেপ্টেম্বর।

নতুন MacBook Air এ ব্যবহার হয়েছে বতৃতীয় জেনারেশানের ব্যাকলিট বাটারফ্লাই কি-কোর্ড। এছাড়াও রয়েছে একটি নতুন ফোর্স ট্র্যাকপ্যাড যা আগের থেকে 20 শতাংশ বড়।

নতুন MacBook Air এর প্রধান আকর্ষন 13.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লে আগের থেকে 48 শতাংশ বেশি রঙিন। এছাড়াও ডিসপ্লের চারপাশের বেজেল আগের থেকে 50 শতাংশ পাতলা। থাকছে স্টেরিও স্পিকার। এছাড়াও নতুন MacBook Air এর বাঁ দিকে রয়েছে দুটি USB Type-C Thunderbolt 3 পোর্ট। এই পোর্ট থেকে ল্যাপটপে পাওয়ার পৌঁছাবে। ডিসপ্লের উপরে রয়েছে একটি FaceTime HD ক্যামেরা।

আগের থেকে 17 শতাংশ ছোট নতুন MacBook Air। সম্পূর্ণ রিসাইকেলেবেল মেটিরিয়াল ব্যবহারের জন্য অ্যালুমিনিয়ামের পরিবর্তে একটি বিশেষ অ্যালয় ব্যবহার হয়েছে এই ল্যাপটপে। মাত্র 15.6 মিমি চওড়া নতুন MacBook Air। ওজন মাত্র 1.25 কেজি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.