লেটেস্ট প্রসেসার সহ আপডেটেড MacBook Pro লঞ্চ করল Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2018 12:58 IST
হাইলাইট
  • ভারতে 1,49,900 টাকা থেকে 13 ইঞ্চি MacBook Pro এর দাম শুরু হবে
  • 15 ইঞ্চি MacBook Pro এর দাম শুরু হবে 1,99,900 টাকা থেকে
  • নির্বাচিত কিছু Apple রিটেলারের কাছে এই মাস থেকে কিনতে পাওয়া যাবে

 

13 ইঞ্চি ও 15 ইঞ্চির MacBook Pro দুটি আপডেট করল Apple। এই দুটি ল্যাপটপেই 6 কোরের ফাস্টার প্রসেসার, 4TB পর্যন্ত SSD, ট্রু টোন ডিসপ্লে আর Apple T2 সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। বৃহষ্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 1,799 মার্কিন ডলারে 13 ইঞ্চি MacBook Pro আর 2,399 মার্কিন ডলারে 15 ইঞ্চি MacBook Pro বিক্রি শুরু হয়েছে। ভারতে 1,49,900 টাকা থেকে 13 ইঞ্চি MacBook Pro এর দাম শুরু হবে। আর 15 ইঞ্চি MacBook Pro এর দাম শুরু হবে 1,99,900 টাকা থেকে। নির্বাচিত কিছু Apple রিটেলারের কাছে এই মাস থেকে নতুন এই MacBook Pro কিনতে পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে নতুন এই MacBook Pro তে  তৃতীয় জেনারেশানের কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি আগের থেকে এই কি-বোর্ডে টাইপ করলে অনেকটাই শব্দ কম হবে। টাচবার ছাড়া MacBook Pro তে কোন পরিবর্তন আসেনি।

Apple জানিয়েছে 15 ইঞ্চি MacBook Pro-তে 8th-generation 6-কোর Intel Core i7 ও Core i9 প্রসেসারের (2.9GHz এর সাথে 4.8GHz পর্যন্ত টার্বো বুস্ট) মাধ্যমে আগের থেকে 70 শ্তাংশ দ্রুত কাজ করা যাবে। 13 ইঞ্চি MacBook Pro তে ব্যবহার হয়েছে 8th-generation কোয়াড-কোর Intel Core i5 আর Core i7 প্রসেসার (2.7GHz থেকে 4.5GHz পর্যন্ত টার্বো বুস্ট) যা আগের থেকে দ্বিগুন স্পিডে চলবে। 15 ইঞ্চি MacBook Pro মডেলে 32GB পর্ন্ত RAM ও 4GB Radeon Pro গ্রাফিক্স কার্ড থাকবে।  13 ইঞ্চি MacBook Pro তে একটি 128MB eDRAM সহ Intel Iris Plus ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে। 15 ইঞ্চি MacBook Pro মডেলে 4TB পর্যন্ত SSD পাওয়া যাবে। অন্যদিকে 13 ইঞ্চি MacBook Pro মডেলে পাওয়া যাবে 2TB পর্যন্ত SSD।

নতুন  MacBook Pro এর ট্রু টোন টেকনোলজির রেটিনা ডিসপ্লেতে 500 nits সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবীর সাথেই থাকবে P3 ওয়াইড কালার গ্যামুট। এর সাথেই এই ল্যাপটপে Apple T2 সিকিউরিটি চিপ ব্যবহার হয়েছে। iMac Pro তে প্রথম এই চিপ ব্যবহার করা হয়েছিল। এই চিপের হাত ধরে  MacBook Pro তে Siri প্রবেশ করবে বলে জানিয়েছে Apple।

দুটি নতুন  MacBook Pro এর সাথেই নতুন চামড়ার তৈরী স্লিভ লঞ্চ করেছে Apple। স্যাডল ব্রাউন, মিডনাইট ব্লু আর ব্ল্যাক কালারে এই স্লিভগুলি পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে উচ্চমানের চামড়া ব্যবহার করে এই স্লিভ বানানো হয়েছে।

Advertisement

কোম্পানির কিছু Mac ও iMac Pro এর সাথেই Beats হেডফোন বিনামূল্যে দেবে Apple।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple MacBook Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.