MacBook Air models could get refreshed early next year
Photo Credit: Apple
Apple আগামী বছরের মধ্যে তাদের বিক্রি করা সমস্ত Mac মডেল আপডেট করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন টেক জায়ান্টটি এখনও এই বিষয় নিয়ে কিছু না জানালেও, একটি নতুন রিপোর্ট অ্যাপলের বড় পরিকল্পনার কথা ফাঁস করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ও অন্যান্য উচ্চ কম্পিউটিং ক্ষমতাসম্পন্ন কাজের জন্য ম্যাকের চাহিদা উর্দ্ধমুখী। একইসঙ্গে, 2026 ধরে টানা তৃতীয় বছর বিক্রি বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। রিফ্রেশ সাইকেল এই বছর থেকেই শুরু হয়ে যেতে পারে। প্রথম ধাপে 14 ইঞ্চির আপডেটেড MacBook Pro ল্যাপটপ এবং নতুন iMac বাজারে আসতে পারে। এছাড়াও, নতুন ডিজাইনের MacBook Pro, রিফ্রেশড MacBook Air, উন্নত Mac Mini, ও Mac Studio ডেস্কটপ লঞ্চ করতে পারে কোম্পানি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, Apple বর্তমানে বিক্রিত সমস্ত ম্যাক মডেল আপডেট করতে চলেছে। AI প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে হাই-পারফরম্যান্স কম্পিউটারের চাহিদা বেড়েছে। সংস্থা সেই সুযোগ কাজে লাগাতেই এই পরিকল্পনা করছে বলে দাবি করা হয়েছে।
নতুন Mac ডিভাইসগুলির মধ্যে কয়েকটি চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হতে পারে। বাকি মডেলগুলি সামনের বছর বাজারে আসবে বলে জানা গিয়েছে। Apple সবার প্রথমে J804 কোডনামের নতুন 14 ইঞ্চি MacBook Pro আপডেট করবে। এতে সংস্থার পরবর্তী প্রজন্মের M6 প্রসেসর ব্যবহার হবে বলে দাবি করা হচ্ছে।
অন্য দিকে, J833 ও J834 কোডনামের দুটি iMac মডেলেও একই Apple Silicon M6 প্রসেসর নিয়ে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, J913 ও J915 কোডনামের 13 ইঞ্চি এবং 15 ইঞ্চি MacBook Air আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা।
বর্তমানে Apple-এর সবচেয়ে সস্তা ল্যাপটপের নাম হল MacBook Neo। এতে A16 Pro চিপসেট ব্যবহার করা হয়েছে, যা iPhone 16 Pro সিরিজেও দেখা যায়। ব্র্যান্ড এবার ল্যাপটপের নতুন ভার্সন আনতে পারে। নয়া মডেল A19 Pro প্রসেসর ব্যবহার করতে পারে। এই মুহূর্তে আসন্ন ডিভাইসটি ডেভেলপ করার কাজ চলছে।
নতুন iMac মডেলগুলো OLED ডিসপ্লের সঙ্গে আপগ্রেড করা হতে পারে। নতুন Mac Mini ভ্যারিয়েন্ট M5 Pro ও M6 চিপ ব্যবহার করতে পারে। আর নতুন Mac Studio মডেলগুলো M5 Max এবং M5 Ultra প্রসেসরে চলতে পারে। তবে Apple বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.