পুজোর আগে 12টি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করল Dell, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 সেপ্টেম্বর 2019 11:12 IST
হাইলাইট
  • নয়টি নতুন ল্যাপটপ লঞ্চ হয়েছে
  • এর মধ্যে দুটি গেমিং ল্যাপটপ
  • দুটি ডেস্কটপ কম্পিউটার লঞ্চ হয়েছে

The Dell XPS 13 (7390) আর XPS 15 (7590) এ থাকছে OLED ডিসপ্লে

ভারতে 12 টি নতুন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করল Dell। এর মধ্যে রয়েছে Inspiron, XPS, G-series আর Alienware সিরিজের কম্পিউটার। লেটেস্ট জেনারেশন প্রসেসর ছাড়াও নতুন কম্পিউটারগুলিতে একাধিক নতুন হার্ডওয়্যার ফিচার যোগ হয়েছে। নতুন Dell XPS ল্যাপটপে রয়েছে OLED ডিসপ্লে। বেশি কনট্রাস্ট পাওয়ার জন্য এই ডিসপ্লেতে সেলফ লাইটিং পিক্সেল টেকনোলজি থাকছে। ল্যাপটপ ছাড়াও অল-ইন-ওয়ান ডেস্কটপ আর AIO ডেস্কটপ সিরিজে নতুন মডেল লঞ্চ হয়েছে।

Dell XPS সিরিজ

XPS সিরিজে লঞ্চ হয়েছে Dell XPS 13 (7390) আর Dell XPS 15 (7590)। Dell XPS 13 (7390) এ রয়েছে একটি 13 ইঞ্চি 4K OLED ডিসপ্লে। Dell XPS 15 (7590) এ রয়েছে 15 ইঞ্চি 4K OLED ডিসপ্লে। Dell XPS 13 (7390) এ রয়েছে 10th Gen Intel Core i7-10510U প্রসেসর। সাথে থাকছে 16GB RAM আর 512GB PCIe SSD স্টোরেজ।

Advertisement

Dell XPS 15 (7590) এ থাকছে 9th Gen Intel Core i9-9980HK প্রসেসর। সাথে থাকছে 32GB RAM, 1TB PCIe SSD স্টোরেজ আর Nvidia GeForce GTX 1650 গ্রাফিক্স। Dell XPS 15 (7590) এর দাম 1,66,990 টাকা। বিক্রি শুরু হচ্ছে 24 সেপ্টেম্বর। Dell XPS 13 (7390) এর দাম 1,13,990 টাকা। বিক্রি শুরু হচ্ছে 2 অক্টোবর।

Dell Inspiron সিরিজ

Dell Inspiron 15 5000 (5593) এ থাকছে 15.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার Full HD LCD ডিসপ্লে, 10th gen Intel Core i7-1065G7 প্রসেসর, 20GB পর্যন্ত RAM, 1TB HDD স্টোরেজ, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX230 গ্রাফিক্স। Dell Inspiron 15 5000 (5593) এর দাম শুরু হচ্ছে 42,990 টাকা থেকে।

Dell Inspiron 7000 সিরিজে 10th gen Intel Core i7-10510U প্রসেসর থাকবে

Advertisement

Inspiron 15 5000 (5590) এ থাকছে 15.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার Full HD LCD ডিসপ্লে, 16GB পর্যন্ত RAM, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Inspiron 15 5000 (5590) এর দাম শুরু হচ্ছে 41,990 টাকা থেকে।

Dell Inspiron 14 (5490) এ থাকছে 14 ইঞ্চি Full HD LCD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 8GB পর্যন্ত RAM, 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Dell Inspiron 14 (5490) এর দাম শুরু হচ্ছে 57,990 টাকা থেকে।

Advertisement

Dell Inspiron 14 7000 (7490)এ থাকছে 14 ইঞ্চি Full HD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 512GB NVMe SSD স্টোরেজ আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। Dell Inspiron 14 7000 (7490) এর দাম শুরু হচ্ছে 86,890 টাকা থেকে।

Dell Inspiron 13 7000 (7391) এ থাকছে 13  ইঞ্চি Full HD ডিসপ্লে, 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 512GB NVMe SSD স্টোরেজ। Dell Inspiron 13 7000 (7391) এর দাম শুরু হচ্ছে 90,290 টাকা থেকে।

Dell Inspiron AIO ডেস্কটপ

এই সিরিজে লঞ্চ হয়েছে Inspiron 27 7000 (7790) AIO আর Inspiron 24 5000 (5490) AIO। Dell Inspiron 27 7000 (7790) AIO তে থাকছে 27 ইঞ্চি Full HD ডিসপ্লে। অন্যদিকে Inspiron 24 5000 (5490) AIO তে থাকছে 23.8 ইঞ্চি ডিসপ্লে প্যানেল।

Advertisement

Dell Inspiron 24 এ থাকছে 23.8-ইঞ্চি full-HD (1920 x 1080 পিক্সেলস) ডিসপ্লে

এই দুই কম্পিউটারে থাকছে 10th gen Intel Core i7-10510U প্রসেসর, 32GB RAM, ডুয়াল 1GB HDD আর 512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce MX110 গ্রাফিক্স।

Advertisement

Inspiron 24 5000 (5490) AIO এর দাম শুরু হচ্ছে 59,990 টাকা থেকে। Inspiron 27 7000 (7790) AIO এর দাম শুরু হচ্ছে 99,990 টাকা থেকে।

গেমিং ল্যাপটপ

এর সাথেই লঞ্চ হয়েছে Dell Alienware m15 R2 আর Dell G3 15 (3590) গেমিং ল্যাপটপগুলি। Dell Alienware m15 R2 তে থাকছে 15 ইঞ্চি UHD OLED ডিসপ্লে, 9th gen Intel Core i9-9980HK প্রসেসর, 16GB RAM, 1TB PCIe M.2 SSD স্টোরেজ আর Nvidia GeForce RTX 2080 গ্রাফিক্স। Dell Alienware m15 R2 এর দাম শুরু হচ্ছে 1,88,490 টাকা থেকে।

Alienware m15 R2 আর Dell G3 15 (3590) গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে

Dell G3 15 (3590) তে থাকছে 15.6 ইঞ্চি Full HD ডিসপ্লে, 9th Gen Intel Core i7-9750HQ প্রসেসর, 32GB RAM, 1TB HDD স্টোরেজ+512GB SSD স্টোরেজ আর Nvidia GeForce GTX 1660Ti গ্রাফিক্স। Dell G3 15 (3590) এর দাম শুরু হচ্ছে 70,990 টাকা থেকে।

 
KEY SPECS
Display size 15.60-inch
Display resolution 1920x1080 pixels
Processor Core i5
RAM 8GB
OS Windows 10
SSD 512GB
Graphics Nvidia GeForce GTX 1050
Weight 2.33 kg
 
NEWS
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1920x1080 pixels
Touchscreen No
Processor Core i5
RAM 8GB
OS Windows 10
SSD 512GB
Graphics Nvidia GeForce MX250
Weight 1.10 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.