ভারতে লঞ্চ হল Samsung Portable SSD X5: দাম শুরু 27,999 টাকা থেকে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 সেপ্টেম্বর 2018 16:04 IST
হাইলাইট
  • 500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5
  • 20GB সাইজের একটি 4K ভিডিও মাত্র 12 সেকেন্ডে ট্রান্সফার করা যাবে
  • দাম শুরু 27,999 টাকা থেকে

Thunderbolt 3 কানেক্টিভিটি সহ ভারতে নতুন SSD ড্রাইভ লঞ্চ করল Samsung। এই প্রথম NVMe ড্রাইভ লঞ্চ করল Samsung। ভিডিও এডিটার, কনটেন্ট ক্রিয়েটার ও আইটি প্রফেশানালদের জন্য Portable SSD X5 লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5। এই ড্রাইভের Thunderbolt 3 কানেক্টিভিটি ও NVMe সাপোর্টের জন্য 20GB সাইজের একটি 4K ভিডিও মাত্র 12 সেকেন্ডে ট্রান্সফার করা যাবে। গত সপ্তাহে বার্লিনে এই পোর্টেবেল ড্রাইভ বিশ্বের সামনে নিয়ে এসেছিল Samsung।

হাই রেসোলিউশান ছবি, 4K ভিডিও নিয়ে কাজ করার সময় দারুন কাজে লাগবে Samsung Portable SSD X5। এই ড্রাইভে Thunderbolt 3 কানেক্টিভিটি সাপোর্ট করে। Thunderbolt 3 এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 40GB ডাটা ট্রান্সফার করা যায়। Samsung দাবি করেছে Portable SSD X5 ড্রাইভে 2,800 MBps পর্যন্ত রিড স্পিড পাওয়া যাবে। যা যে কোন হার্ড ডিক্সের থেকে 25.5 গুন বেশি।

Samsung Portable SSD X5 এর 500GB বেস মডেলের দাম 27,999 টাকা। 1TB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 48,999 টাকা। আর প্রিমিয়াম 2TB Portable SSD X5 কিনতে খরচ হবে 97,999 টাকা। 3 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে Samsung Portable SSD X5।

Portable SSD X5 ড্রাইভের সাথে একটি সফটওয়্যার দেবে Samsung। এই সফটওয়্যার ব্যবহার করে ড্রাইভে ডাটা এনক্রিপ্ট করে রাখা যাবে। Samsung Portable SSD X5 এর ওজন মাত্র 150 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, SSD, Samsung Portable SSD X5
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.