ভারতে 540MBps স্পিডের SSD লঞ্চ করল Seagate

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2018 16:25 IST
হাইলাইট
  • ভারতে ফাস্ট SSD লঞ্চ করল Seagate
  • 250GB ও 500GB স্টোরেজের দুটি SSD ভারতে লঞ্চ করেছে Seagate
  • 16 জুলাই থেকে এই SSD কিনতে পাওয়া যাবে

 

ভারতে ফাস্ট SSD লঞ্চ করল Seagate। 250GB ও 500GB স্টোরেজের দুটি SSD ভারতে লঞ্চ করেছে Seagate। এই বছর জানিনুয়ারি মাসে এই SSD দুটি সামনে এনেছিল কোম্পানি। Seagate ফাস্ট SSD দিয়ে USB Type-C এর মাধ্যমে 540MBps পর্যন্ত স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। লঞ্চ অফারে 8,990 টাকা থেকে Seagate ফাস্ট SSD কেনা যাবে। Amazon প্রাইম ডে সেল থেকে শুরু করে এক মাস এই বিশেষ দামে Seagate ফাস্ট SSD কেনা যাবে।

Seagate ফাস্ট SSD-এর দাম

250 GB Seagate ফাস্ট SSD-এর দাম 8,990 টাকা। 500GB Seagate ফাস্ট SSD কিনতে খরচ হবে 10,990 টাকা। অফার শেষ হয়ে গেলে Seagate ফাস্ট SSD 250GB র দাম হভে 9,990 টাকা (MRP. 10,500 টাকা) আর 500GB Seagate ফাস্ট SSD-এর অফার শেষে দাম হবে 13,990 টাকা (MRP. 18,000 টাকা)। এই দামে শুধুমাত্র Amazon.in থেকেই Seagate ফাস্ট SSD কেনা যাবে।

Seagate ফাস্ট SSD ফিচার্স

কোম্পানি দাবি করেছে Seagate ফাস্ট SSD এর মাধ্যমে 540MBps রিডিং স্পিড ও 500MBps রাইটিং স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। এই সাথেই হালকা ও শক রেজিস্ট্যান্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে। Seagate ফাস্ট SSD এর USB Type-C পোর্টের সাহায্যে ফাস্ট ডাটা ট্রান্সফার করা যাবে। যদিও বাস্কের মধ্যেই USB Type-C এর থেকে Type-A কনভার্টার দেবে Seagate। এর সাথেই একটি ফোল্ডার সিঙ্কিং সফটওয়্যার দেবে Seagate। এই সফটওয়্যার দিয়ে যে কোন ফাইল মিরর করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Seagate Fast SSD, Seagate
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.