চার্জ হবে স্মার্টফোন ও ল্যাপটপ! নতুন চার্জার নিয়ে এল Xaiomi

Xiaomi 65W Type-C চার্জারের দাম 129 ইউয়ান (প্রায় 1,300 টাকা)। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Xiaomi।

চার্জ হবে স্মার্টফোন ও ল্যাপটপ! নতুন চার্জার নিয়ে এল Xaiomi

Xiaomi-র 65W ইউনিভার্সাল Type-C চার্জারে বিভিন্ন ডিভাইস চার্জ করা যাবে

হাইলাইট
  • 65W ফাস্ট চার্জার নিয়ে এল Xiaomi
  • USB Type-C পোর্ট ব্যবহার করে চার্জ হবে
  • চিনে এই চার্জার লঞ্চ হয়েছে
বিজ্ঞাপন

নতুন USB Type-C চার্জার নিয়ে এল Xiaomi। সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। যে সব প্রোডাক্টে USB Type-C চার্জিং সাপোর্ট রয়েছে সেই সব কিছুই নতুন এই 65W চার্জার ব্যবহার করে চার্জ করা যাবে। নতুন এই চার্জার ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট চার্জ করা যাবে। কোম্পানির দাবি এই প্রোডাক্ট ব্যবহার করে মাত্র 1 ঘণ্টা 50 মিনিটে MacBook Pro সম্পূর্ণ চার্জ করা যাবে। Xiaomi -র চার্জার ব্যবহার করে Apple চার্জারের থেকে 50 শতাংশ কম সময়ে চার্জ হবে iPhone 11।

চিনে নতুন Xiaomi 65W Type-C চার্জারের দাম 129 ইউয়ান (প্রায় 1,300 টাকা)। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Xiaomi। এই চার্জার থেকে একটি USB Type-c আউটপুট থাকছে।

আরও সস্তা Samsung Galaxy A50s; দেখে নিন নতুন দাম

65w charging compatibility Xiaomi 65W universal charger

Xiaomi-র 65W ইউনিভার্সাল Type-C চার্জারে এই ল্যাপটপগুলি চার্জ হবে

নতুন ফাস্ট চার্জার ব্যবহার করে 1 ঘণ্টা 50 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে 13 ইঞ্চি MacBook Pro। 15 ইঞ্চি Mi Notebook Pro ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হতে 2 ঘণ্টা 25 মিনিট সময় লাগবে। Redmi K20 Pro চার্জ হবে 1 ঘণ্টা 40 মিনিটে। iPhone 11 চার্জ হতে 1 ঘণ্টা 50 মিনিট সময় লাগবে। এছাড়াও iPad Pro চার্জ হবে 2 ঘণ্টা 28 মিনিটে। এছাড়াও Xiaomi -র নতুন চার্জার ব্যবহার করে HP, Lenovo, Apple, Dell, Samsung, Razer ও Asus -এর বিভিন্ন ল্যাপটপ চার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  2. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  3. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  4. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  5. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  6. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  7. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  8. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  9. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  10. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »