রাজ্যের 1.4 কোটি মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 ফেব্রুয়ারি 2019 13:51 IST

এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে, সাথে থাকবে একটি সিম কার্ড

স্বনির্ভর গোষ্ঠীর সব মহিলা সদস্যকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। বিভিন্ন সরকারি প্রজেক্ট এর সুবিধা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার।  প্রসঙ্গত ভারতের একাধিক রাজ্যের মতোই ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে সরকারি সুবিধা পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে।

 

আরও পড়ুন: নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

সেই রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও শিশু সদস্যের সংখ্যা 1.4 কোটি।  এই সব সদস্যদের বিনামূল্যে স্মার্ট ফোন দেওয়া হবে।  এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। স্মার্ট ফোন এর সাথেই থাকবে একটি সিম কার্ড।  এই ফোন থেকে আনলিমিটেড কল, দিনে 50 টি SMS আর 1GB ডেটা ব্যবহার করা যাবে।

অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের সচিব কে বিজয়ানন্দ জানিয়েছেন  রাজ্যের নোডাল এজেন্সি এই ফোন বিতরণ এর কাজ করবে।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

স্মার্ট ফোন বিতরণ এর নিয়মাবলী তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।  এর সাথে তৈরি হবে একটি টেকনিক্যাল কমিটি।  তিনি জানিয়েছেন রাজ্যের ডিজিটাল বিপ্লবের এই সিদ্ধান্ত বড় ভূমিকা নিতে চলেছে।

 ইতিমধ্যেই সেই রাজ্যে সরকারের 900 টি ওয়েব বেসড ও 100 টি মোবাইল বেসড সার্ভিস রয়েছে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.