Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে

Vivo Pad 6 Pro ট্যাবে 4K ডিসপ্লে থাকায় সিনেমা ও ভিডিও হাই-রেজোলিউশনে দেখার মজা পাওয়া যাবে।

Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে

Photo Credit: Vivo

Vivo Pad 6 Pro is equipped with a 13.2 inch 4K display

হাইলাইট
  • Vivo Pad 6 Pro আটটি স্পিকারের সাথে এসেছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত প্রথম ট্যাবলেট
  • ট্যাবে বিশাল 13,000mAh ব্যাটারি রয়েছে
বিজ্ঞাপন

Vivo Pad 6 Pro চীনে X300 Ultra ও X300s-এর সাথে লঞ্চ হয়েছে। এটি বাজারের প্রথম Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত ট্যাবলেট, যা বর্তমানে বেশিরভাগ Android ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখা যায়। ভিভোর নতুন ট্যাবলেট 4K ডিসপ্লের সঙ্গে এসেছে। ফলে 4K-তে সিনেমা ও ভিডিও দেখার পাশাপাশি, হাই-রেজোলিউশনে গেম খেলা যাবে। বিশাল 13,000mAh ব্যাটারি থাকার ফলে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। আবার অসাধারণ সাউন্ডের জন্য আটটি স্পিকার নিয়ে গঠিত প্যানোরামিক অডিও সিস্টেম ব্যবহার করেছে ভিভো। Vivo Pad 6 Pro যে সব ফিচার্সের সাথে এসেছে, তা ট্যাবলেটে খুব বেশি দেখা যায় না।

Vivo Pad 6 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো প্যাড 6 প্রো 13.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR, এবং 3,840 x 2,512 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এটি TÜV লো ব্লু লাইট সার্টিফায়েড। ফলে চোখের উপর যেমন কম চাপ পড়ে, তেমন দীর্ঘক্ষণ ব্যবহারেও ক্লান্তি অনুভব হবে না। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য থ্রি-ডাইমেনশনাল ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ট্যাবে ম্যাগনেটিক কুলিং ব্যবস্থাও আছে।

সংস্থা দাবি করছে, Vivo Pad 6 Pro-এর ব্যাটারি 78 দিন স্ট্যান্ডবাই টাইম, 16.8 ঘন্টা অফলাইন ভিডিও প্লেব্যাক, ও 13.1 ঘন্টা স্ট্রিমিং টাইম অফার করবে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। ট্যাবের। ট্যাবের সামনে ও পিছনে যথাক্রমে 13 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমানে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ কনফিগারেশন উপলব্ধ। 

ভিভোর নতুন ট্যাবে 19টি গেমে সুপার রেজোলিউশন সাপোর্ট আছে৷ স্মুথ ফ্রেম রেটের জন্য সুপার ফ্রেম প্রযুক্তি মিলবে৷ প্রোডাক্টিভিটি ফিচার্সের মধ্যে রয়েছে CapCut প্রোফেশনাল এডিশন (4K সাপোর্ট), PDF অ্যানোটেশন, মাল্টি-উইন্ডো ইন্টারফেস, অ্যাটোমিক ওয়ার্কবেঞ্চ, ইত্যাদি৷ ট্যাবটি কীবোর্ড ও স্টাইলাস পেনের সাথে কাজ করবে৷

Vivo Pad 6 Pro দাম

চীনে Vivo Pad 6 Pro-এর বেস 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,499 ইউয়ান (প্রায় 61,600 টাকা) রাখা হয়েছে। 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 68,500 টাকা) ও 5,799 ইউয়ান (প্রায় 79,400 টাকা)৷ টপ 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ কিনতে 6,699 ইউয়ান (প্রায় 91,800 টাকা)। খরচ হবে৷ ট্যাবটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  2. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  3. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  4. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  6. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  7. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  9. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  10. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »