Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল

Vivo Pad 5c ট্যাবের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে 5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল

Photo Credit: Vivo

Vivo Pad 5c is powered by a Snapdragon 8s Gen 3 chipset

হাইলাইট
  • Vivo Pad 5c ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে চলে
  • ট্যাবলেটে দুর্দান্ত সাউন্ডের জন্য কোয়াড স্পিকার সেটআপ আছে
  • Vivo Pad 5c শক্তিশালী 10,000mAh ব্যাটারি ও 12.1 ইঞ্চি ডিসপ্লে পেয়েছে
বিজ্ঞাপন

Vivo Pad 5c চুপিচুপি চীনে লঞ্চ হল। বর্তমানে যেখানে বেশিরভাগ মিড-রেঞ্জ ফোন সাধারণ প্রসেসর ব্যবহার হচ্ছে, সেখানে ভিভোর নতুন ট্যাবলেট ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। এতে থার্মাল ম্যানেজমেন্ট বা তাপ নিয়ন্ত্রণের জন্য 3D কুলিং সিস্টেম ব্যবহার করেছে কোম্পানি। Vivo Pad 5c বড় 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি, 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও চারটি স্পিকার অফার করে। ভিভোর নতুন ট্যাবলেট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে 8 জিবি র‍্যাম থেকে শুরু করে 12 জিবি পর্যন্ত র‍্যাম অপশন রয়েছে।

Vivo Pad 5c ফিচার্স ও স্পেসিফিকেশন

ভিভো প্যাড 5সি ট্যাবে 12.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি উচ্চ 2.8K রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে এই ট্যাবলেটে Origin OS 5 কাস্টম-স্কিন প্রি-ইনস্টল রয়েছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য Vivo Pad 5c ট্যাবের সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান। ডিভাইসটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসরে রান করে। এটি Adreno 735 জিপিইউ, 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বাধিক 256 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। 

Vivo Pad 5c ট্যাবের 10,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, ফেস আনলক, AI-চালিত প্রোডাক্টিভিটি টুলস, AI PPT অ্যাসিস্ট্যান্ট, ফ্লোটিং উইন্ডো সাপোর্ট, ইত্যাদি৷ এই ট্যাব 6.62 মিমি পুরু এবং ওজন 584 গ্রাম।

Vivo Pad 5c দাম

Vivo Pad 5c বর্তমানে চাইনিজ মার্কেটে উপলব্ধ। সে দেশে দাম 2,699 ইউয়ান (প্রায় 37,800 টাকা) থেকে শুরু হচ্ছে। বেস ভার্সনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,999 ইউয়ান (প্রায় 42,000 টাকা) ও 3,499 ইউয়ান (প্রায় 49,000 টাকা)। 

Vivo Pad 5c ব্লুপ্রিন্ট, গ্রীন, ও গ্রে কালার অপশনে কেনা যাবে। এটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আজ ভিভোর ট্যাবের মতো সব স্পেসিফিকেশন ও ফিচার্স বজায় রেখে iQOO Pad 5c লঞ্চ হয়েছে।

  • KEY SPECS
  • NEWS
Display 12.10-inch
Processor Snapdragon 8s Gen 3
Front Camera 5-megapixel + No
RAM 8GB
OS Android 16
Storage 128GB
Rear Camera 8-megapixel + No
Battery Capacity 10000mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »