Vivo X300s-এর Zeiss সার্টিফায়েড হাই-রেজোলিউশন ক্যামেরা সিস্টেম মোবাইল ফটোগ্রাফিতে নয়া মাত্রা যোগ করেছে।
Photo Credit: Vivo
Vivo X300s Comes with 200MP Primary Camera
ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার Vivo X300 Ultra লঞ্চের পাশাপাশি Vivo X300s বাজারে এনেছে ভিভো। এটি অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম ফিচার্সের সাথে এসেছে। এতে X300 ও X300 Pro-এর মতো MediaTek Dimensity 9500 চিপসেট দিয়েছে ব্র্যান্ড। Zeiss সার্টিফায়েড হাই-রেজোলিউশন ক্যামেরা সিস্টেম মোবাইল ফটোগ্রাফিতে নয়া মাত্রা যোগ করেছে। Vivo X300s মডেলের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 90W আল্ট্রা ফাস্ট ফ্ল্যাশ চার্জিং, 16 জিবি র্যাম, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 120fps HDR রেকর্ডিং সাপোর্ট, একাধিক নতুন সফটওয়্যার টুলস, ইত্যাদি।
ভিভো এক্স300s মডেলের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরার দায়িত্বে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.68 অ্যাপারচার সহ একটি 200 মেগাপিক্সেল সেন্সর। এর সাথে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 602 পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। বহু দূরের ছবি লেন্সবন্দি করতে 200 মিমি G2 টেলিকনভার্টার লেন্স নিয়ে এসেছে ভিভো। এটি 200 মিমি ফোকাল লেংথ অফার করবে।
হ্যান্ডসেটের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। Vivo X300s-এর সামনে 6.82 ইঞ্চি 8T LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ মোবাইল ফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra Pro কোয়াড চ্যানেল র্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 7,100mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড আছে।
Vivo X300s এই মুহূর্তে চীনে লঞ্চ হয়েছে। ফোনটি ভারতেও শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে। চীনে বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,999 ইউয়ান (প্রায় 68,360 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 5,499 ইউয়ান (প্রায় 75,200 টাকা) ও 5,999 ইউয়ান (প্রায় 82,000 টাকা)।
ডিভাইসের 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম 6,999 ইউয়ান (প্রায় 95,705 টাকা)। টেলিকনভার্টার লেন্স কিনতে খরচ হবে 999 ইউয়ান (প্রায় 13,700 টাকা)। এপ্রিল 3 থেকে চীনে বিক্রি শুরু হবে৷ এটি মে মাসে এ দেশে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset